1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা

লঞ্চঘাটে সুমনের চাঁদাবাজি বন্ধের দাবীতে মাহিন্দ্র চালক শ্রমিকদের মানববন্ধন

  • প্রকাশিত : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ৪০৬ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক :
বরিশাল নৌ- বন্দরে মাহিন্দ্রা, মিশুক (থ্রি হুইলার) ও সিএনজিচালিত অটোরিকশা থেকে লঞ্চঘাটে দীর্ঘদিন যাবৎ ভাটারখাল এলাকার কৈতর সুমন নামের এক চাঁদাবাজ জোরপূর্বক গাড়ি সিরিয়াল দেয়ার জন্য চাঁদা আদায় করে আসছেন। এর প্রতিবাদে বিসিসি মেয়র ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে মানব্বন্ধন ও বিক্ষোভ-মিছিল করেছেন চালক শ্রমিকরা।

আজ ২৭ অক্টোবর,বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে কৈতর সুমন ও তার সহযোগীদের চাঁদাবাজি বন্ধের দাবি নিয়ে নৌবন্দরের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করেন সাধারণ শ্রমিকরা।

শ্রমিকরা জানান, মহামারী করোনাভাইরাসের কারণে মাহিন্দ্রা ও সিএনজি অটোরিকশা শ্রমিকদের আয় কমে গেছে। এর মধ্যে প্রতিরাতে নৌ-বন্দর এলাকায় লঞ্চের যাত্রী পরিবহন করার জন্য আমরা গাড়ি নিয়ে আসলে ভাটার খাল এলাকার কৈতর সুমন ও চাঁদমারী মাদ্রাসা গলির রাজিব, ফয়সাল ও মিলন সিরিয়াল দেয়ার জন্য চাঁদা আদায় করেন। আমাদের নানা সমস্যার কথা অনেকবার বলেছি ইউনিয়নকে। তারা কোনো পদক্ষেপ নেয়নি।

একাধিক শ্রমিক জানান, মাহিন্দ্র,সিএনজি যাত্রী পরিবহন করার জন্য লঞ্চঘাট আসলে সুমন ও তার সহযোগীরা সিরিয়াল দেয়ার জন্য অগ্ৰীম ৫ হাজার থেকে ১০ হাজার টাকা এবং প্রতিরাতে গাড়ি প্রতি ১০০ টাকা আদায় করেন। প্রতিবাদ করলে মারধরের শিকার হতে হয়। তাই চাঁদাবাজি বন্ধের প্রতিবাদে আমরা সব শ্রমিক গাড়ি বন্ধ করে বিক্ষোভ শুরু করি।

এ বিষয়ে বরিশাল মহানগর শ্রমিকলীগ সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাস, জানান আমি সবসময় সাধারণ শ্রমিকদের পাশে আছি। লঞ্চঘাট বা নৌ-বন্দর এলাকায় কোন গাড়ি থেকে কেউ চাঁদাবাজি করলে আইনানুগ ব্যাবস্থা গ্ৰহন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ