1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

আজ থেকে খুলছে সুপ্রিম কোর্ট

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ৩৩৮ 0 সংবাদ টি পড়েছেন

অনলাইন ডেস্ক ::
আজ বৃহস্পতিবার থেকে খুলছে দেশের সর্বোচ্চ বিচার প্রাঙ্গণ সুপ্রিম কোর্ট। তিন সপ্তাহের অবকাশকালীন ছুটির সঙ্গে শারদীয় দুর্গাপূজা ও ঈদে মিলাদুন্নবীর (সা.) সরকারি ছুটির শেষে আজ থেকে আইনজীবী ও বিচারপ্রার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ।

ছুটিকালীন জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদি নিষ্পত্তির জন্য অবকাশকালীন বিচারিক বেঞ্চে মামলার শুনানি হয়েছে। এরইমধ্যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে মামলা শুনানির জন্য বিচারিক বেঞ্চের এখতিয়ার নির্ধারণ করে দিয়েছেন প্রধান বিচারপতি।

দীর্ঘ ছুটি শেষে বেঞ্চের এখতিয়ার নির্ধারণ করা সুপ্রিম কোর্টের নির্দেশনার আলোকে চলবে বিচারকাজ।

গত ২৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের অবকাশকালীন ছুটি শুরুর আগে বেঞ্চ গঠন করে দিয়েছিলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এর মধ্যে ছয়টি দ্বৈত এবং তিনটি ছিল একক বেঞ্চ।

গত ৩ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য এ অবকাশকালীন বেঞ্চ গঠন করা হয়েছিলো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ