1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা

মামিকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণচেষ্টা করেন ভাগ্নে!

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৩৬০ 0 সংবাদ টি পড়েছেন

অনলাইন ডেস্ক::
বগুড়ার ধুনটের প্রত্যন্ত অঞ্চলে মামিকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে হরলিক্স মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হরলিক্স মিয়া উপজেলার জোড়শিমুল গ্রামের তবু মিয়ার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার জোড়শিমুল গ্রামের এক ব্যবসায়ী স্ত্রীকে বাড়িতে রেখে ঢাকায় ব্যবসা-বাণিজ্য করেন। তিনি ভাগ্নে হরলিক্সের ফোনে বিকাশের মাধ্যমে বাড়িতে স্ত্রীর কাছে টাকা পাঠাতেন। হরলিক্স তার মামিকে বাজারসহ পারিবারিক বিভিন্ন কাজে সহযোগিতা করতেন। এক পর্যায়ে মামিকে কুপ্রস্তাব দেন। মামি রাজি না হওয়ায় ভাগ্নে হরলিক্স ক্ষুব্ধ হন।

সোমবার দিবাগত রাতে পার্শ্ববর্তী বাদশা মিয়ার বাড়িতে ‘হালকা জিকির’ অনুষ্ঠানে যান মামি। অনুষ্ঠান থেকে ফেরার পথে মামিকে কাপড় দিয়ে মুখ বেঁধে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে হরলিক্স। ভুক্তভোগী নারী কোনোরকমে মুখের কাপড় খুলে চিৎকার দিলে স্থানীয়রা হরলিক্সকে আটক করে পুলিশে খবর দেয়। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে রাতেই হরলিক্সের বিরুদ্ধে থানায় ধর্ষণচেষ্টার মামলা করেন।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা এ প্রতিবেদককে বলেন, হরলিক্স প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার মামিকে ধর্ষণচেষ্টার কথা স্বীকার করেছেন। ভুক্তভোগীর দায়ের করা ধর্ষণচেষ্টা মামলায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ