1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

পটুয়াখালীর রাঙ্গাবালীতে গৃহবধূ ধর্ষণের ঘটনায় আ’লীগ নেতা গ্রেফতার

  • প্রকাশিত : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ৩৩০ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদকঃ পটুয়াখালীর রাঙ্গাবালীতে গামছা দিয়ে চোখ-মুখ বেঁধে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসান মৃধা (৪২) কে কোড়ালিয়া বাজার থেকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে ঐ নেতাকে প্রধান আসামী করে তার এক সহযোগী সহ নির্যাতনের শিকার গৃহবধূর মা (চিনারা বেগম) বাদী হয়ে রাঙ্গাবালী থানায় একটি মামলা দায়ের করেন।

 

রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, গ্রেফতারকৃত হাসান মৃধা অজ্ঞাতনামা একজন আসামি নিয়ে নিয়ৃাতনের শিকার গৃহবধূর স্বামীর অনুপস্থিতীতে ঘরে ঢুকে তার চোখ ও মুখ গামছা দিয়ে বেঁধে ফেলে। গরম বস্তু দিয়ে গৃহবধূর বাম হাতে এবং কোমড়ের বাম দিকে গরম সেকা দেয়। একপর্যায় অজ্ঞাতনামা ব্যক্তি গৃহবধূর দ্ইু হাত চেপে ধরে রাখে এবং হাসান মৃধা তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

 

মামলা দায়েরের পর রোববার রাতেই প্রধান আসামী রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসান মৃধা (৪২) কে কোড়ালিয়া বাজার থেকে গ্রেফতার করে পুলিশ। আজ সোমবার সকালে তাকে গলাচিপা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করলে তাকে জেল হাজতে পাঠানো হয়।

এদিকে ভিকটিমের জবানবন্দি নেয়ার পর মেডিক্যাল টেস্টের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং অপর আসামিকে শনাক্ত এবং গ্রেফতারের চেষ্টা চলছে বলে ওসি জানান।

 

এদিকে ছোট বাইশদিয়া ইউনিয়ন ১ নং ওয়ার্ডের সভাপতি মো: নাসির মৃধা বলেন ঘটনাটি নিন্দনীয়,ইতোমধ্যে ইউনিয়ন সভাপতিকে বিষয়টি জানানো হয়েছে সাংগঠনিক সিদ্ধান্ত নেয়ার বিষয়ে আগামীকাল সভা আহ্বান করা হয়েছে ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ