1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন সামরিক বাহিনী ৬টি পারমাণবিক বোমা হারিয়ে ফেলেছে স্পিকার ও ডেপুটি স্পিকার পদে প্রার্থী চূড়ান্ত করবেন তারেক রহমান সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দয়াল বাহিনীর সদস্য আটক, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা পটুয়াখালীতে মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত আহত ১ সংবাদপত্রে ঈদের ছুটি ৫ দিন: নোয়াব বরিশাল সদর সাব-রেজিস্ট্রি অফিসে নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব, দলিল লেখক হান্নানের বিরুদ্ধে অভিযোগ রিহানার বাড়িতে ১০ রাউন্ড গুলিবর্ষণ, গ্রেফতার ১

আসল ডিবি পুলিশের হাতে ভুয়া ডিবি গ্রেপ্তার

  • প্রকাশিত : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ২৬৭ 0 সংবাদ টি পড়েছেন

অনলাইন ডেস্ক::
হাতে ওয়ারলেস সেট, হ্যান্ডকাফ, লাঠি, গায়ে ডিবির জ্যাকেট আর সাদা রং-এর মাইক্রোবাস গাড়িতে সাঁটা ডিবির স্টিকার। হাবভাব দেখে বোঝার উপার নেই গোয়েন্দা পুলিশের আদলে তারা আসলে ভুয়া পলিশ। তারা বিভিন্ন স্থানে ডাকাতি করার সময় নিজেদেরকে পরিচয় দিতেন ডিবি পুলিশের কর্মকর্তা।

গতকাল রোববার রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে চক্রের ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা ওয়ারী বিভাগ।

গ্রেপ্তাররা হলেন- মো.জুয়েল, ফিরোজ রহমান ও মো. শামীম হোসেন। এসময় তাদের কাছ থেকে ১টি ওয়ারলেস সেট, ২টি লাঠি, ২টি ডিবির জ্যাকেট, ১টি হ্যান্ডকাফ, ১টি সাদা রংয়ের মাইক্রোবাস ও ১টি সাদা রংয়ের প্রাইভেটকার জব্দ করা হয়।

এ বিষয়ে গোয়েন্দা ওয়ারী বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. শামসুল ইসলাম বাংলাদেশ জার্নালকে বলেন, কিছু দুস্কৃতিকারী যাত্রাবাড়ী থানার কুতুবখালী এলাকায় মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার সামনে অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করছে বলে তথ্য আসে। এমন তথ্য পাওয়ার পর রোববার নির্ধারিত স্থানে গিয়ে অভিযান পরিচালনা করে গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা।

তিনি বলেন, অপরাধীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ধারী জুয়েল, ফিরোজ ও শামীমকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের শেষে পুলিশের এই কর্মকর্তা জানান, গ্রেপ্তাররা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন স্থানে ডাকাতি করার সময় নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দেন। ডাকাতি করার উদ্দেশে এই স্থানে সমবেত হয়েছিল তারা।

গ্রেপ্তারদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে, অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ