1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

৯ মাসে ৪৬ পুলিশ সদস্য সড়ক দুর্ঘটনায় নিহত

  • প্রকাশিত : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ২৮৪ 0 সংবাদ টি পড়েছেন

বিডি ক্রাইম ডেস্ক>> চলতি বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত সড়ক দূর্ঘটনায় সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৬১ জন সদস্য নিহত হয়েছেন। তাদের মধ্যে এককভাবে পুলিশ বাহিনীর সদস্য নিহত হয়েছেন ৪৬ জন। শনিবার (১৬ অক্টোবর) বেসরকারি সংগঠন রোড সেফটি ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

রোড সেফটি ফাউন্ডেশনের পরিসংখ্যানে বলা হয়, গত বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে সড়ক দুর্ঘটনায় ২২ জন পুলিশ সদস্য নিহত হয়েছিলেন। কিন্তু চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে সে সংখ্যা বেড়ে ৪৬ জনে হয়েছে।

সেই সঙ্গে সেনাবাহিনীর সদস্য ৪ জন, নৌ-বাহিনীর ১ জন, র‍্যাব সদস্য ৩ জন, বিজিবির ২ জন, এনএসআই সদস্য ১ জন, এপিবিএন সদস্য ১ জন এবং আনসার ব্যাটালিয়নের ৪ জন নিহত হয়েছেন।

তারা জানায়, ৭টি জাতীয় দৈনিক, ৫টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

নিহত পুলিশ সদস্যদের মধ্যে পুলিশের মোটর সাইকেলে ট্রাকের ধাক্কা বা চাপায় ২৮ জন, মোটর সাইকেলে বাসের ধাক্কায় ৮ জন, মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৪ জন এবং পথচারী হিসেবে হাঁটার সময় ও সড়কে দায়িত্ব পালনকালে যানবাহনের ধাক্কায় ৬ জন নিহত হয়েছেন।

পরিসংখ্যানে আরও দেখা যায়, মহাসড়কে ২৫ জন, আঞ্চলিক সড়কে ৯ জন, রাজধানীসহ অন্যান্য শহরের সড়কে ১১ জন এবং সদরঘাট নৌ-টার্মিনালে দায়িত্ব পালনকালে পানিতে পড়ে ১ জন নিহত হয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ