1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

আজ মহানবমী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ৪১২ 0 সংবাদ টি পড়েছেন

অনলাইন ডেস্ক :: দুর্গাপূজার চতুর্থ দিনে আজ শুরু হবে দেবী দুর্গার মহানবমী বিহিত পূজা। আজ বৃহস্পতিবার সকালে মহানবমী ও বিহিত পূজার মাধ্যমে পালিত হবে মহানবমী। এই দিনে আনন্দের মধ্যে বিষাদের ছায়াও পড়বে দেবী ভক্তদের মনে।

কারণ সনাতন ধর্মমতে, দেবী দুর্গা আর একদিন পরেই কৈলাসে ফিরে যাবেন। আগামীকাল শুক্রবার দশমীর দিন করা হবে প্রতিমা বিসর্জন, অশ্রুসিক্ত চোখে ভক্তরা বিদায় দেবেন দেবী দুর্গাকে।

এর আগে গত সোমবার (১১ অক্টোবর) সকাল ৮টা ১৫ মিনিটে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ষষ্ঠী পূজার মধ্যদিয়ে শুরু হয় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসব। করোনা মহামরিসহ সব ধরনের অশুভ ও অমঙ্গল থেকে মুক্তি লাভই সনাতন ধর্মাবলম্বীদের এবারের চাওয়া।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে সারাদেশে ৩১ হাজার ৩৯৮টি ও ২০২০ সালে ৩০ হাজার ২১৩টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। আর চলতি বছর সারাদেশে ৩২ হাজার ১১৮টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপন করা হচ্ছে।

গত বছরের চেয়ে এবার মণ্ডপের সংখ্যা বেড়েছে ১ হাজার ৯০৫টি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ