1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

বরিশালে কিশোর গ্যাংদের মুল হোতা ইমন আটক, পুলিশকে সাধুবাদ জানালেন এলাকাবাসী

  • প্রকাশিত : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ৫৩৪ 0 সংবাদ টি পড়েছেন

সাদ্দাম শাহ ::
বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর তীরে(ভাটার খাল) এলাকায় অবস্থিত মুক্তিযোদ্ধা পার্কে ঘুরতে আসা দর্শনার্থীদের জিম্মি করে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে একটি কিশোর গ্যাংদের সদস্যরা।
আর এসব গ্যাংদের সদস্য দ্বারা মুক্তিযোদ্ধা পার্কে ঘুরতে আসা বিনোদন প্রেমিদের পড়তে হয় নানা হয়রানীতে।

গত বুধবার (৬ অক্টোবর) দুপুর ১টার দিকে মিজান বেপারী (২০) নামের এক প্রবাসী এ ঘটনার শিকার হন। টাকা ছিনতাই করে ১০নং ওয়ার্ডের চিহ্নিত ছিনতাইকারী ইমন গ্যাং এর সদস্যরা।
ভুক্তভোগী হিজলা উপজেলার মান্দার বাজার এলাকার দুলাল বেপারীর ছেলে। বিদেশ যাওয়ার উদ্দেশ্য ভাটারখাল এলাকায় বোনের বাসায় আসার পথে ছিনতাইকারীদের কবলে পরেন তিনি।

তবে এ ঘটনায় ভুক্তভোগী পরিবার গতকাল রাতে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন।

স্থানীয় সুত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে কিছু কিশোর গ্যাংয়ের হাতে লাঞ্চিত হন মিজান। শুধু লাঞ্চিত হয়েই থেমে নেই, পরবর্তীতে পকেটে গাঁজা ঢুকিয়ে নাটকীয়ভাবে পকেটে থাকা ১৪ হাজার টাকা নিয়ে যায়। ভাটার খাল এলাকার দেলোয়ার হোসেনের ছেলে শুক্কুর (১৮), জামাল খানের ছেলে জাহিদ (১৭), আনেয়ার হেসেনের ছেলে রিমন (১৭), সবুজ হাওলাদারের ছেলে জিওন (১৫), তারেক গাজীর ছেলে রমজান (১৭), নাজমুল ও রিয়াজসহ ৮/১০ জন মিলে নগরীর অলি গলিতে দলবদ্ধ হয়ে দাপিয়ে বেড়াচ্ছে। আর সব গ্যাংদের মূল হোতাকে ভাটার খাল এলাকার রিনার ছেলে ইমন (২৩)কে আটক করছেন কোতয়ালী মডেল থানা পুলিশ।

স্থানীয়রা জানান, ১০নং ওয়ার্ডে পুলিশের নাকের ডগায় থেকেও নজরে আসছিলো না গ্যাংরা। মুক্তিযোদ্ধা পার্কে প্রতিনিয়ত ঘটছে চুরি,ছিনতাই, মাদক ব্যবসা,লুটপাট, ইভটিজিং সহ একাধীক ঘটনা।

এদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা না নিলে ভবিষ্যতে ঘুুুুরতে আসা বিনোদন প্রত্যাশীরা ভয়ংকর দুর্ঘটার শিকার হতে পারেন বলে মনে করেন স্থানীয়রা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ