1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

নলছিটি পৌর ছাত্রলীগের সভাপতি সহ দুই জনের উপর বহিষ্কারাদেশ প্রত্যাহার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৩৭৭ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক :: ঝালকাঠি জেলার নলছিটি পৌর ছাত্রলীগের সভাপতি সহ দুজনের উপর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

অদ্য বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির জরুরী সভায় নলছিটি পৌর ছাত্রলীগের সভাপতি কাওসার হোসেন সালমান, যুগ্ম সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রবিন ও সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম তানভীরের নিজ আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরিত প্রেস রিলিজের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে ২০২০ সালের ৩০ নভেম্বর সংগঠনের নীতি আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অপরাধে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সাংসদের সিদ্ধান্ত মোতাবেক তাদেরকে বহিস্কার করা হয়।

এ ব্যাপারে পৌর ছাত্রলীগের সভাপতি কাওসার হোসেন সালমান বলেন, আমি মিথ্যে ষড়যন্ত্রের শিকার হয়েছিলাম । সত্য উন্মোচিত হয়েছে । তারপরেও পিছনের কোনো ভুল থাকলে সেগুলো শুধরে সবাইকে নিয়ে পথ চলতে চাই। কৃতজ্ঞতা জানান বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র , ঝালকাঠি ২ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এবং বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের প্রতি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ