1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

আ.লীগ নেতা রফিকের বিরুদ্ধে ধর্ষণ মামলা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ২৯৩ 0 সংবাদ টি পড়েছেন

অনলাইন ডেস্ক:: গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় আ.লীগ নেতা রফিকুল ইসলামের বিরুদ্ধে তাঁতি লীগের এক নারী নেত্রীকে বিয়ের কথা বলে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (৬ অক্টোবর) বিকেলে ওই নারী বাদি হয়ে রফিকুলকে আসামি করে পলাশবাড়ি থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত রফিকুল ইসলাম পলাশবাড়ি উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বরিশাল ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি। তিনি বাংলাদেশ টুডে পত্রিকার জেলা প্রতিনিধি।

মামলায় ওই নারী নেত্রী উল্লেখ করেন, বিয়ের আশ্বাসে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন রফিকুল ইসলাম। দীর্ঘদিনের সম্পর্কের সূত্রে ঢাকার বিভিন্ন আবাসিক হোটেলসহ ভাড়া বাসাতেও তারা একসঙ্গে সময় কাটিয়েছেন। তবে কিছুদিন ধরে বিয়ে করতে চাপ দিলে রফিকুল নানা তালবাহানা শুরু করেন। ঘটনা জানাজানির পর দলের নেতাকর্মীসহ স্থানীয়রা সমাধানের চেষ্টা করলেও রফিকুল তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। এরপর ঘটনা ধামাচাপা দিতে ক্ষমতার প্রভাবে দেখিয়ে রফিকুল তাকে বিভিন্ন হুমকিও দেন বলে অভিযোগ নারী নেত্রীর। এ কারণে বাধ্য হয়ে থানায় তার বিরুদ্ধে মামলা করেন তিনি।

এ বিষয়ে জানতে অভিযুক্ত রফিকুল ইসলামের ফোনে একাধিকবার যোগাযোগ করেও কথা বলা সম্ভব হয়নি। এছাড়া বিষয়টি নিয়ে পলাশবাড়ি উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তারাও মন্তব্য করতে রাজি হননি।

পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা জানান, রফিকুলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাইবান্ধা হাসপাতালে পাঠানো হবে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে‌।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ