1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

আজ চাঁদ দেখা গেলে ঈদে মিলাদুন্নবী ১৯ অক্টোবর

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৩৩৫ 0 সংবাদ টি পড়েছেন

ধর্ম ডেস্ক

আজ সন্ধ্যায় রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে আগামী ১৯ অক্টোবর (মঙ্গলবার) ঈদে মিলাদুন্নবি পালিত হবে। আজ ১৪৪৩ হিজরির সফর মাসের ২৯ তারিখ। রবিউল আউয়াল মাস গণনা ও পবিত্র ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে (৭ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির বৈঠক বসবে।

১৪৪৩ হিজরির সফর মাসর ২৯ তারিখ আজ। সন্ধ্যায় দেশের আকাশে রবিউল আউয়ালের চাঁদ দেখা গেলে ৮ অক্টোবর (শুক্রবার) থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। সে হিসেবে ঈদে মিলাদুন্নবী হবে আগামী ১৯ অক্টোবর (মঙ্গলবার)।

আর আজ সন্ধ্যায় (৭ অক্টোবর) চাঁদ দেখা না গেলে সফর মাস ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে ০৯ অক্টোবর (শনিবার) রবিউল আউয়াল মাস শুরু হবে। সে হিসেবে আগামী ২০ অক্টোবর (বুধবার) ঈদে মিলাদুন্নবী উদযাপিত হবে।

তাই রবিউল আউয়াল মাস গণনা ও ঈদে মিলাদুন্নবীর তারিখ জানতে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

আরবি ‘ঈদে মিলাদুন্নবী’র শাব্দিক অর্থ- হজরত মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মদিনের আনন্দোৎসব। বিশ্বব্যাপী মুসলমানরা ১২ রবিউল আউয়াল হজরত মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্ম ও মৃত্যু (ওফাত) দিবস হিসেবে পালন করেন।

বাংলাদেশে ঈদে মিলাদুন্নবীর দিন রাষ্ট্রীয়ভাবে সবার জন্য সাধারণ ছুটি থাকে। এ দিন বাংলাদেশের প্রায় সব মসজিদ, খানকাহ, দরগাহ ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী, সীরাতুন্নবী, উসওয়াতুন্নবী এবং মাজিউন্নবীসহ নানা শিরোনামে মিলাদ-মাহফিল, আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ