1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বরিশাল নগরীর ২৮ নম্বর ওয়ার্ডে আজ উপনির্বাচন

  • প্রকাশিত : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৩৬৩ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে আজ বৃহস্পতিবার উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হবে।

বুধবার সন্ধ্যায় বরিশাল জেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল আলম জানান, ইভিএম পদ্ধতিতে নগরীর ২৮ নম্বর ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় নেয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা।

তিনি আরও জানান, উপ-নির্বাচনে ৩জন প্রার্থী রয়েছে। ঘুড়ি প্রতীক নিয়ে জাহিদ হোসেন, ঠেলাগাড়ি প্রতীক নিয়ে হুমায়ুন কবির এবং লাটিম প্রতীক নিয়ে সৈয়দ গোলাম কবির মামুন প্রতিদ্বন্ধিতা করছেন। ওই ওয়ার্ডের ৩টি কেন্দ্রে ২১টি বুথে মোট ভোটার ৭ হাজার ২১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ হাজার ৫৭২ জন এবং ৩ হাজার ৬৪০ জন ও মহিলা।

এদিকে নির্বাচনী নিরাপত্তায় প্রতি কেন্দ্রে অস্ত্রধারী ৩ জনসহ ১৪ জন পুলিশ সদস্য ও ৮ জন আনসার সদস্য থাকবেন। এছাড়া একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওই ওয়ার্ডে নির্বাচনে দায়িত্ব পালন করবেন।

২০২০ সালের ১১ ডিসেম্বর নগরীর ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেনের মৃত্যুতে ওই পদটি শূন্য হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ