1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা

বরিশালে নগরীতে বেড়েছে এলপিজি গ্যাসের দাম

  • প্রকাশিত : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৪১৮ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি ॥ বরিশাল নগরীতে এক সপ্তাহের ব্যবধানে এলপিজি গ্যাসের সিলিন্ডার প্রতি ২৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। শহরতলীতে সিলিন্ডারের দাম ৩শ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ ক্রেতাদের। হঠাৎ মূল্য বৃদ্ধিতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। খুচরা ব্যবসায়ীদের দাবি, পাইকারী ও আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির ফলে দাম বেড়েছে।

মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, বসুন্ধরা, ফ্রেস, বিএম-এর ১২ কেজি সিলিন্ডার বিক্রি হচ্ছে ১২৮০ থেকে ১৩০০ টাকায়। গত সপ্তাহে সিলিন্ডার প্রতি দাম ছিলো ১০৪০ থেকে ১০৭০ টাকার মধ্যে। তবে এলাকাভেদে এই দামের পার্থক্য দেখা গেছে।

নগরীর রূপাতলী এলাকার খুচরা বিক্রেতা ইমরান হোসেন জানান, সেপ্টেম্বর মাসেই এলপিজি গ্যাসের দাম বৃদ্ধির আভাস দিয়েছিলো কোম্পানীগুলো। সেই মাসেই ওমেরা, সেনাকল্যাণসহ কয়েকটি কোম্পানীর গ্যাসের দাম বেড়ে গেছে। তবে চলতি মাস থেকে সকল কোম্পানীর গ্যাসের মূল্য বৃদ্ধি পেয়েছে।

রূপাতলী বাজারের দোকানদার শহিদুল ইসলাম জানান, গ্যাসের সিলিন্ডার যে দামে কিনে আনেন তার চেয়ে ৪০ বা ৫০ টাকা লাভে তা বিক্রি করেন। গত সপ্তাহে কম দামে কিনেছিলেন বলে কম দামে বিক্রি করতে পেরেছেন। এই মাসে দাম বৃদ্ধি পাওয়ায় আর আগের মূল্যে গ্যাস পাওয়া যাচ্ছে না।

ক্রেতা আবদুর রাজ্জাক জানান, এভাবে গ্যাসের দাম বাড়তে থাকলে কাঠের চুলায় রান্না করতে হবে। দিন দিনে গ্যাসের দাম বাড়লেও বেতনতো বাড়ে না। তাই গ্যাসের দাম নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের কঠোর নজরদারীর দাবি জানান তিনি।

নগরীর এলপিজি গ্যাসের ডিলার বিসমিল্লাহ ট্রেডার্সের ম্যানেজার মো. মামুন জানান, কোম্পানি থেকে দাম বৃদ্ধি সংক্রান্ত চিঠি পেয়েছেন ৩০ সেপ্টেম্বর। সেই চিঠির প্রেক্ষিতে এক অক্টোরব থেকে দাম বৃদ্ধি করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ