1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বরিশালে চরমোনাই ইউনিয়ন থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৩২৮ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের রাজারচর গ্রাম থেকে নিখোঁজের ২ দিন পর স্কুলছাত্র মো. সাকিবের (১৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই গ্রামের চরকান্দা এলাকার একটি কলাবাগান থেকে মঙ্গলবার বিকেলে তার লাশ উদ্ধার করে কোতয়ালী মডেল থানা পুলিশ। সাকিবকে পরিকল্পিতভাবে হত্যা করে তার লাশ কলাবাগানে ফেলে দেয়া হয়েছে বলে ধারনা পুলিশের।

মৃত সাকিব ওই এলাকার আনোয়ার হোসেনের ছেলে এবং রাজারচর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র ছিল এবং রাজারচর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র ছিল।

নিহতের পরিবারের সদস্যরা জানান, গত ৩ অক্টোবর সন্ধ্যায় এক কিশোর সাকিবকে বাড়ি থেকে ডেকে নেয়। রাতে সাকিব আর বাড়ি ফেরেনি। পরে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে কিছু দূরে কলাবাগানের একটি ঝোপের মধ্যে তার মরদেহ দেখে স্থানীয়রা সাকিবের বাড়িতে খবর দেয়। এরপর সাকিবের স্বজনরা সেখানে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

 

খবর পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করে।

সাকিবের একাধিক বন্ধু ও স্থানীয়রা জানান, সাকিবের সঙ্গে এক কিশোরীর প্রেমের সম্পর্ক নিয়ে আরেক কিশোরের সাথে দ্বন্দ্ব চলছিল। তাদের ধারণা ওই প্রেমের জের ধরে সাকিবকে হত্যা করা হতে পারে।

ঘটনাস্থল পরিদর্শনকারী থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে সাকিবকে হত্যা করে মরদেহ কলাবাগানে ফেলে রাখা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। ময়না তদন্তের জন্য তার মরদেহ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ