1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

দেশে পৌঁছেছে আরও সাড়ে ১২ লাখ টিকা

  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৩৪৪ 0 সংবাদ টি পড়েছেন

অনলাইন ডেস্ক::
যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্স সুবিধার আওতায় ফাইজারের আরও ১২ লাখ ৫৬ হাজার ৫৮০ ডোজ করোনাভাইরাসের টিকা দেশে এসেছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় এসব টিকা।

বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক অধ্যাপক ডা. শাহরিয়ার সাজ্জাদ গণমাধ্যমকে টিকা আসার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্সের আওতায় তিন চালানে ফাইজারের ২৫ লাখ টিকার মধ্যে দ্বিতীয় চালানের ১২ লাখ ৫৬ হাজার ৫৮০ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, ফাইজারের টিকার তৃতীয় চালানে আজ রাতে আসবে আরও ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজ টিকা। এর আগে, প্রথম চালানে সোমবার রাতে এসেছে ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজ টিকা।

সব মিলিয়ে সোম ও মঙ্গলবার তিন চালানে মোট ২৫ লাখ ৮ হাজার ৪৮০ ডোজ ফাইজারের টিকা দেশে আসার কথা রয়েছে। এরমধ্যে সোমবার রাতে ও আজ সন্ধ্যায় আসা দুই চালানে মোট ১৮ লাখ ৮২ হাজার ৫৩০ ডোজ টিকা দেশে এসেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ