1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

বরিশালসহ ৩৬টি প্রেক্ষাগৃহে বুবলীর ‘চোখ’

  • প্রকাশিত : শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ৩২৮ 0 সংবাদ টি পড়েছেন

অনলাইন ডেস্ক :: বিরতি শেষে প্রেক্ষাগৃহে নতুন সিনেমা নিয়ে হাজির হলেন জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। আজ শুক্রবার সারাদেশের ৩৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ত্রিভুজ প্রেমের ও অ্যাকশন থ্রিলার গল্পের সিনেমা ‘চোখ’। এই ছবিতে নায়িকা বুবলীর বিপরীতে অভিনয় করেছেন নিরব হোসেন ও জিয়াউল রোশান। অনামিকা মণ্ডলের চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করেছেন নবাগত আসিফ ইকবাল জুয়েল।

ছবিতে রাকেশ চরিত্রে অভিনয় করেছেন নিরব। এছাড়া রোশনকে জয় এবং বুবলীকে দেখা যাবে রেজনি হিসেবে। একটি বিশেষ চরিত্রে রয়েছেন শহীদুজ্জামান সেলিম। এ সিনেমার গল্পে দেখা যাবে, ধনি পরিবারের ছেলে রাকেশ (নিরব) সড়ক দুর্ঘটনায় তার দুই চোখ হারান। এরপর অপারেশন করে তার নতুন চোখ লাগানো হয়। কিন্তু নতুন চোখ নিয়ে ঘটতে থাকে নানা অদ্ভুত সব ঘটনা!

ছবিটি দেখার আহ্বান করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। তিনি বলেন, ‘আমার বিশ্বাস ছবিটির মাধ্যমে প্রেক্ষাগৃহে দর্শক আসা শুরু করবেন। করোনায় থাকলেও এখন যেহেতু সব কিছুই স্বাভাবিক গতিতে চলছে সিনেমা হলে দর্শকরাও আসবেন। তবে অবশ্যই স্বাস্থবিধি মেনে চলতে হবে সবাইকে।’ এদিকে ‘চোখ’ মুক্তির একদিন আগেই সিনেমাটির নায়ক জিয়াউর রোশান করোনা আক্রান্ত হয়েছেন। ফলে প্রেক্ষাগৃহে বসে আপাতত নিজের অভিনীত সিনেমাটি দেখা হচ্ছে না তার।
যে সব সিনেমা হলে চলবে ‘চোখ’: বসুন্ধরা সিটি, সনি, ব্লকবাষ্টার সিনেমাস, শ্যামলী, চিত্রামহল, আনন্দ, বিজিবি অডিটোরিয়াম, গীত, সৈনিক ক্লাব, নিউ গুলশান, সেনা অডিটোরিয়াম, চন্দ্রিমা, নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), নবীন (মানিকগঞ্জ), বর্ষা (গাজীপুর), চাঁদমহল (কাঁচপুর), পান্না (মুক্তারপুর, মুন্সীগঞ্জ), নন্দিতা (সিলেট), ঝংকার (পাঁচদোনা, নরসিংদী), সিনেমা প্যালেস (চট্টগ্রাম), সুগন্ধা (চট্টগ্রাম), সঙ্গীতা (খুলনা), লিবার্টি (খুলনা), মনিহার (যশোর), মডার্ন (দিনাজপুর), অভিরুচি (বরিশাল), পূরবী (ময়মনসিংহ), সত্যবতী (শেরপুর), শাপলা (রংপুর), চলন্তিকা (গোপালদী, নারায়ণগঞ্জ), পূর্বাশা (শান্তাহার, বগুড়া), মালঞ্চ (টাঙ্গাইল), মাধবী (মধুপুর, টাঙ্গাইল), রাজিয়া(নাগরপুর, টাঙ্গাইল), রুনা (চালাকচর, নরসিংদী), মোহন (হবিগঞ্জ), তামান্না (সৈয়দপুর)।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ