1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি

  • প্রকাশিত : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ৩৮২ 0 সংবাদ টি পড়েছেন

অনলাইন ডেস্ক::
বিএনপি নারায়ণগঞ্জসহ সারাদেশে আপাতত কোনো নির্বাচনে দলীয়ভাবে অংশ নেবে না জানিয়েছেন দলটির মহাসচিব মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের আয়াইহাজার উপজেলায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদের বাবা মোস্তাফিজুর রহমানের কুলখানির ভোজ শেষে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।

আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি অংশ নেবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত বা আলোচনা হয়নি। তবে বিএনপি বর্তমান সরকারের অধীনে দলীয়ভাবে কোনো নির্বাচনেই অংশ নেবে না। কারণ বর্তমান সরকার জবরদস্তিমূলক দখলদার সরকার। ফ্যাসিবাদ সরকারের অধীনে দেশ পরিচালিত হচ্ছে। এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না।

তিনি আরও বলেন, বর্তমান সরকার সব নির্বাচন তাদের মতো করে পরিচালনা করেছে। নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ রেখে একটি তোষণমূলক প্রতিষ্ঠানে পরিণত করেছে। সরকার অদৃশ্য শক্তির সহায়তায় আগের রাতে ভোটবাক্স ভরে ক্ষমতা দখল করে বসে আছে। যে কারণে দেশে-বিদেশে নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। শুধু গ্রহণযোগ্য নির্বাচন কমিশন ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের আমলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। সে কারণেই আমরা আন্দোলন করে যাচ্ছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দূরে থেকেও নেতৃত্ব দিচ্ছেন। তার নেতৃত্বে বিএনপি আগের চেয়ে অনেক বেশি সুসংগঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ