1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা

মেহেন্দিগঞ্জে প্রয়াত আ. লীগ নেতাদের কবর জেয়ারত করলেন শাহে আলম মুরাদ

  • প্রকাশিত : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ৩৯২ 0 সংবাদ টি পড়েছেন

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি : মেহেন্দিগঞ্জে প্রয়াত শীর্ষ আওয়ামী লীগ নেতাদের কবর জেয়ারত করেছেন সাবেক ছাত্রনেতা, অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক, বর্তমান ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সিনিয়র সদস্য মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান শাহে আলম মুরাদ। শুক্রবার (১ অক্টোবর) বিকাল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত আওয়ামীলীগের প্রয়াত নেতাদের গোরস্থানে গিয়ে তাদের কবর জিয়ারত করেন। ফাতেহা পাঠসহ রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন নেতৃবৃন্দ।

শুরুতে মেহেন্দিগঞ্জ পৌরসভার বদরপুর ওয়ার্ডের বীরমুক্তিযোদ্ধা উপজেলা আ’লীগের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আহমেদ বেপারী ও তার সহধর্মিণী এবং ছেলে মিরাজ বেপারীর কবর জিয়ারত করেন। পরে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ৬৯’র আন্দোলনের বিপ্লবী নেতা, মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ১৯৬৬-১৯৭২ মেহেন্দিগঞ্জের প্রথম জাতীয় পতাকা উত্তোলনকারী, মেহেন্দিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাদেকপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আ’লীগ নেতা প্রায়ত সরদার আনিসুর রহমান’র কবর জিয়ারত করেন ।

 

সর্বশেষ উলানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি প্রয়াত ইসমাইল হোসেন চৌধুরীর কবর জিয়ারত করেন। এসময় উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব কামাল উদ্দীন খান, উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান আরজু, মহানগর আওয়ামী লীগের সাবেক কার্যকরী পরিষদের সদস্য লিয়াকত আলী। মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডারের আহবায়ক মোঃ নজরুল ইসলাম, ছাত্রনেতা এস এম আঃ রহিম।

 

বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ কমিটির সদস্য মুনসুর আহম্মদ, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কাউন্সিলর মোঃ শোয়েব হোসেন সোহরাব, মেহেন্দিগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি পারভেজ চান, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কাউন্সিলর আব্দুল মোতালেব জাহাঙ্গীর, কাউন্সিলর সাইদুরর রহমান মনির উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহবায়ক ফিরোজ গোল্দার, ফয়সাল রাকিব, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিরব হোসেন বেপারী, পৌর ছাত্রলীগের সভাপতি শাখাওয়াত হোসেন রনি, স্থানীয় ওয়ার্ড কাউন্সলর সাইদুল ইসলাম মনির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক ফয়সাল রাকিব সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ