1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

গৌরনদীতে বিদেশী পিস্তল উদ্ধার

  • প্রকাশিত : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ২৫৪ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // বরিশালের গৌরনদী উপজেলার বংকুরা এলাকার একটি রান্না ঘরের মাটি খুরে চোরাইকৃত বিদেশী পিস্তল উদ্ধারসহ চোর তারেক হাওলাদারকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুারো অব ইনভেষ্টিগেশনের (পিবিআই) সদস্যরা।

শনিবার রাতে থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তারেক উপজেলার বংকুরা গ্রামের শাহ আলম হাওলাদারের ছেলে। তথ্যের সত্যতা নিশ্চিত করে পিবিআই’র পরিদর্শক মাহমুদুর রহমান জানান, ২০১৯ সালে ঢাকার অবসরপ্রাপ্ত এক বিগ্রেডিয়ারের বাসা থেকে নগদ টাকা, বিদেশী মুদ্রা, স্বর্নালংকার ও লাইলেন্স করা বিদেশী পিস্তল সহ ৪৫ টি গুলি চুরি করে তারেক।

এ ঘটনায় ঢাকার ভাষানটেক থানায় তার (তারেক) বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে সে (তারেক) গ্রেপ্তার হয়ে জেলহাজতে থাকলেও অস্র ও গুলি উদ্ধার করা যায়নি। ২০২০ সালে মামলাটি তদন্তের দায়িত্ব পায় পিবিআই।

পিবিআই পরিদর্শক আরও জানান, ওই মামলায় তারেক জামিনে এসে পলাতক থাকায় সম্প্রতি তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। শনিবার (৩ জুন) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বংকুরা এলাকার নিজবাড়িতে থানা পুলিশের সহায়তায় অভিযান চালায় পিবিআই সদস্যরা। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় তারেককে গ্রেপ্তার করা হয়।

পরে তারেকের দেয়া স্বীকারোক্তিমতে তার রান্না ঘরের মাটি খুরে চোরাইকৃত বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। তবে গুলি পুকুরের পানিতে থাকায় তা উদ্ধার করা যায়নি। এ ঘটনায় রাতেই তারেকের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ