1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরিশাল সিটি নির্বাচন: নৌকা প্রতীকের প্রচারে ১৪ দল

  • প্রকাশিত : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ১৮৩ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // সিটি করপোরেশন নির্বাচনে ১৪ দলের নেতারা আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ’র (খোকনসেরনিয়াবাত) পক্ষে প্রচারে নেমেছেন।

শুক্রবার (০২ জুন) বিকেলে ১৪ দলের নেতারা প্রচার শুরু করেন বলে জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির বরিশাল মহানগর সদস্য শামিল শাহরুখ তমাল। তিনি বলেন, ১৪ দলের নেতারা সিটি নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ’র পক্ষে প্রচার শুরু করেছেন।

শুক্রবার বিকেলে নগরের ফকিরবাড়ী রোড থেকে প্রচার শুরু করা হয়। এসময় নেতারা নগরের সদর রোড, চকবাজার, বাজার রোড, কাউনিয়া প্রধান সড়ক, কাঠের পুল, ফকির বাড়ি সড়কে গণসংযোগ করেন এবং সাধারণ মানুষের মধ্যে নৌকার প্রার্থীর লিফলেট বিতরণ করেন। এ সময় তারা ভোটারদের নৌকা প্রতীকে ভোট দেওয়ারও আহ্বান জানান।

প্রচারকালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা সভাপতি নজরুল হক নিলু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ টিপু সুলতান, সদস্য মোজাম্মেল হক ফিরোজ, মোতালেব হাওলাদার, জাসদের অ্যাডভোকেট আব্দুল হাই মাহাবুব, ন্যাপের সাজ্জাদ আহম্মেদ, সাম্যবাদী দলের আব্দুর রাজ্জাক ভূঁইয়া উপস্থিত ছিলেন। এছাড়াও নৌকা প্রতীকের নির্বাচন সমন্বয়কারী অ্যাডভোকেট কে বি এস আহম্মেদ কবির ও অ্যাডভোকেট আনিস উদ্দিন আহম্মেদ শহীদ প্রচারে অংশ নিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ