1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

তীব্র তাপদাহে গাছতলায় ক্লাস

  • প্রকাশিত : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ২৭১ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আমতৈল ইউনিয়নের ৫৬ নং সরচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাপদাহের কারণে গাছতলাতে ক্লাস নেয়া হয়েছে। এটি কোনো ভ্রাম্যমাণ বা ভাসমান স্কুলের চিত্র নয়।

বৃহস্পতিবার (১ জুন) ৫৬ নং সরচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গাছতলাতে এ চিত্র দেখা গেছে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা তীব্র গরম সহ্য করতে না পেরে চলে আসে গাছ তলায়। সেখানেই চলে তাদের পাঠদান।

শিক্ষার্থীরা বলেন,বিদ্যালয়ের কক্ষে অনেক গরম তাই আমরা বাগানে ক্লাস করি। এখানে অনেক বাতাস, ক্লাস করতে ভালো লাগে।’ সরচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কার্তিক বসাক বলেন, শিক্ষার্থীদের কোনো ভাবেই ক্লাসে নেয়া যাচ্ছে না। তীব্র গরমে শিক্ষার্থীরা ক্লাসে থাকতে চাচ্ছে না। স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতিও অনেক কম।

তাই এই গরমে গাছের নিচে ছায়ায় পাঠদান করা হচ্ছে। শিক্ষক আরো জানান, সকাল ৯টায় স্কুলে ক্লাস শুরু হয়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তীব্রতা বাড়লে শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয়ের পাশের গাছের ছায়ায় ক্লাস করতে বাধ্য হন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ