1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

বরিশালের রফিকুল গাজীপুরে ৪ কেজি গাঁজাসহ আটক

  • প্রকাশিত : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ২৭১ 0 সংবাদ টি পড়েছেন
ডেক্স রিপোর্ট // গাজীপুরের টঙ্গীতে স্কুলব্যাগে করে গাঁজা বহনকালে রফিকুল মোল্লা ওরফে ফরিদ (৩২) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন ডিবি পুলিশ।

মঙ্গলবার রাতে দক্ষিণ আউচপাড়া চেরাগআলী বাসস্ট্যান্ড এলাকা থেকে চার কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রফিকুল বরিশাল জেলার আগৈলঝারা থানার দক্ষিণ চান্দো গ্রামের সফিক মোল্লার ছেলে।

দেশের বিভিন্ন স্থানে মাদকের চালান সরবরাহের সময় ভিন্ন ভিন্ন পন্থা অবলম্বন করে থাকে বলে রফিকুল পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে টঙ্গীর চেরাগআলী বাসস্ট্যান্ড এলাকায় ক্রয়-বিক্রয়ের জন্য মাদকের একটি চালান আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মেট্রোপলিটন ডিবি পুলিশের এসআই আবুল হাসানসহ একদল পুলিশ রাত ৮টার দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করে রফিকুলকে গ্রেফতার করে। পরে তার কাঁধে ঝুলানো স্কুলব্যাগে তল্লাশি চালিয়ে স্কচটেপ দিয়ে বিশেষভাবে মোড়ানো ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ বিষয়ে যোগাযোগ করা হলে গাজীপুর মেট্রোপলিটন ডিবি (অপরাধ দক্ষিণ) পুলিশের এসআই আবুল হাসান বলেন, ঘটনায় পশ্চিম থানায় একটি মামলা করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিকে গাজীপুর বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ ছাড়া গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ