1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

হত্যা মামলায় ঘুষ লেনদেন ওসি প্রত্যাহার

  • প্রকাশিত : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ৩১৫ 0 সংবাদ টি পড়েছেন
ডেক্স রিপোর্ট // গাইবান্ধার ব্যবসায়ী হাসান আলী হত্যা মামলার দুই আসামির স্বজনের সঙ্গে ঘুষ লেনদেনের ফোনালাপ ফাঁসের ঘটনায় সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামানকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (১৬ মার্চ) সকালে গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম একটি সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, মঙ্গলবার (১৫ মার্চ) রাতে তাকে গাইবান্ধা পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়।

পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, তৌহিদুজ্জামানের বিরুদ্ধে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, অভিযোগ তদন্ত করার জন্য তাকে প্রত্যাহার করা হয়েছে।

২০২১ সালের ১০ এপ্রিল গাইবান্ধা জেলা আওয়ামী লীগের বহিষ্কৃত উপদপ্তর সম্পাদক মাসুদ রানার (৪২) বাসা থেকে ব্যবসায়ী হাসান আলীর (৪৫) মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মাসুদসহ তিন জনকে আসামি করে হত্যা মামলা হয়। অপর দুই আসামি হচ্ছেন রুমেল হক ও খলিলুর রহমান।

মামলার তদন্তকারী কর্মকর্তা গাইবান্ধা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) তৎকালীন ওসি মো. তৌহিদুজ্জামানের সঙ্গে মামলার এই দুই আসামির (রুমেল ও খলিলুর) স্বজনের ঘুষ লেনদেনের ফোনালাপ ফাঁস হয়। ফোনালাপে মামলার অভিযোগপত্র থেকে দুই আসামির নাম বাদ দেওয়া ও আইনের ধারা কমিয়ে দিতে টাকা লেনদেনের কথাবার্তা হয়। কথামতো কাজ না হওয়ায় টাকা ফেরত দেওয়ার বিষয়ও ছিল ফোনালাপে।

প্রধান আসামি মাসুদ রানার বাসা গাইবান্ধা শহরের নারায়ণপুর এলাকায়। মাসুদ রানা দাদন ব্যবসা করতেন। প্রায় দুই বছর আগে মাসুদের কাছ থেকে পাঁচ লাখ টাকা ঋণ নেন শহরের স্টেশন রোডের জুতা ব্যবসায়ী হাসান আলী। এই টাকা সুদাসলে ১৯ লাখে দাঁড়ায়। সুদের টাকা দিতে না পারায় গত বছরের ৬ মার্চ লালমনিরহাট থেকে হাসানকে মোটরসাইকেলে তুলে আনেন মাসুদ। তিনি হাসানকে নিজ বাসায় এক মাসের বেশি আটকে রেখেছিলেন।

মরদেহ উদ্ধারের ঘটনায় হাসান আলীর স্ত্রী বীথি বেগম সদর থানায় মাসুদসহ তিন জনকে আসামি করে হত্যা মামলা করেন। তদন্তকারী কর্মকর্তা হিসেবে মো. তৌহিদুজ্জামান দু’জনকে অভিযুক্ত করে চলতি বছরের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেন। ১৮ জানুয়ারি তিনি সুন্দরগঞ্জের ওসি হিসেবে বদলি হন। পরে ৭ মার্চ আদালতের নির্দেশে সংশোধিত অভিযোগপত্র দাখিল করা হয়। এতে তিন জনকে অভিযুক্ত করা হয়েছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ