1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

গাছের সঙ্গে বেঁধে ২ শিক্ষার্থীকে নির্যাতন, আটক ২

  • প্রকাশিত : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ২১১ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই স্কুল শিক্ষার্থীকে অটোরিকশায় তুলে এনে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে এক কৃষক লীগ নেতা ও তার ভাইয়ের বিরুদ্ধে। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে দুই শিক্ষার্থীকে উদ্ধার করে পুলিশ।

এদিকে, ঘটনার সঙ্গে জড়িত থাকায় শহর কৃষক লীগের সহ-সভাপতি শেখ মোহাম্মদ রুকন ও মোতালেব নামে দুই জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৭ মে) জামালপুর শহরের বগাবাইদ এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, আজ (শনিবার) সকালে ফুটবল খেলা নিয়ে দুই শিক্ষার্থীর সঙ্গে কৃষকলীগ নেতা রুকনের ছেলে বুলবুলের মারামারি হয়।

দুপুরে রুকন ও তার ভাই মোতালেব দলবল নিয়ে যুগীরঘোপা গ্রাম থেকে অটোরিকশায় ওই দুই শিক্ষার্থীকে বগাবাইদে নিয়ে আসেন। তারপর দুই শিক্ষার্থীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করতে শুরু করেন। এসময় প্রতিবাদ করতে গেলে রত্না বেগম নামে এক নারীকেও আহত করেন অভিযুক্তরা।

এদিকে, জাতীয় জরুরি সেবা নম্বরে খবর পেয়ে সদর থানা পুলিশ ভুক্তভোগী শিক্ষার্থীদের উদ্ধার করে। একই সঙ্গে তারা ঘটনাস্থল থেকে নির্যাতনকারী কৃষকলীগ নেতা রুকন ও তার ভাই মোতালেবকে আটক করে থানায় নিয়ে যায়।

জামালপুর সদর থানার ওসি (তদন্ত) নুর মোহাম্মদ বলেন, ৯৯৯- নম্বরে খবর পেয়ে দুই ছাত্রকে উদ্ধার করা হয়েছে। নির্যাতনকারী শেখ মোহাম্মদ রুকন ও মোতালেবকে আটক করা হয়েছে। ওই দুই শিক্ষার্থীর পরিবার লিখিত অভিযোগ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ