1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বরিশালে আসছেন সিইসি, দেবেন সুষ্ঠু ভোটের বার্তা

  • প্রকাশিত : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ২৩৮ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // আজ শনিবার (২৭ মে) বরিশাল যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বিকেল ৩টা ১৫ মিনিটে বিমানযোগে তিনি বরিশালের উদ্দেশে রওনা করবেন।

সিইসির একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিন এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করে জানান, আজ বিকেলে বরিশাল পৌঁছানোর পর কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ না করলেও আগামীকাল রোববার সকাল ১০টা থেকেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করবেন সিইসি।

রোববার বিকেল আড়াইটায় বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আইন-শৃঙ্খলা বিষয়ক বৈঠক করবেন সিইসি। আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষেই তিনি ঢাকায় ফিরবেন।

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৬ মে। বাছাই ১৮ মে। ২৫ মের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করার শেষ সময় ছিল এবং গত ২৬ মে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ১২ জুন ভোটগ্রহণের দিন নির্ধারিত।

শুক্রবার (২৬ মে) বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র এবং সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত নৌকা, জাতীয় পার্টির প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস লাঙ্গল, বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি ফয়জুল করিম হাতপাখা এবং জাকের পার্টির প্রার্থী মিজানুর রহমান বাচ্চুকে দলীয় প্রতীক গোলাপ ফুল বরাদ্দ দেওয়া হয়। এছাড়া স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান রুপন টেবিল ঘড়ি, ‍মো. আসাদুজ্জামান ‍আসাদ হাতি এবং ‍আলী হোসেন হরিণ প্রতীক পেয়েছেন।

আগামী ১২ জুন নগরীর ১২৬টি কেন্দ্রের ৮৯৪টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৫৮ বর্গকিলোমিটার নগরীতে মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ