1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

অনুমতি মেলেনি বিএনপির পদযাত্রার, সতর্ক অবস্থানে পুলিশ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১৯৮ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // রাজশাহী নগরীতে বিএনপির পদযাত্রার অনুমতি দেয়নি পুলিশ। সিটি নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এই সিদ্ধান্ত নিয়েছে মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। ইতোমধ্যে পদযাত্রাকে ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার (২৩ মে) সকাল থেকেই সাহেব বাজার এলাকায় বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। সোমবার (২২ মে) রাতে এক বিজ্ঞপ্তিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে মহানগর বিএনপির পদযাত্রা কর্মসূচি বাতিল করা হয়েছে।

জানা গেছে, সোমবার (২২ মে) রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন-২০২৩-এর সিডিউল ঘোষিত হওয়ার পরিপ্রেক্ষিতে রাজশাহী মহানগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে। অনুমোদিত যে কোনো ধরনের পদযাত্রায় রাজশাহী মহানগরীতে আইন-শৃঙ্খলার অবনতির সমূহ সম্ভাবনা থাকে।

তাই আইন-শৃঙ্খলা রক্ষার্থে ও জননিরাপত্তা প্রতিবিধানে মঙ্গলবার (২৩ মে) থেকে রাজশাহী মহানগরী আইন, ১৯৯২-এর ধারা-৩০ মোতাবেক আরএমপি’র পুলিশ কমিশনার রাজশাহী মহানগরীতে সব ধরনের পদযাত্রা কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে বিএনপি’র পদযাত্রা ঘিরে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ফলে নগরীর অন্যান্য রাস্তাঘাটে যানবাহন চলাচল সীমিত হয়ে এসেছে। এ ছাড়াও নগরীর ভবন মোহন পার্কের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে।

আব্দুল মান্নান নামে সাহেব বাজারে আসা এক ক্রেতা জানান, মেয়ের জন্য এক জোড়া জুতা কিনতে এসে ছিলাম। কিন্তু এসে দেখি অধিকাংশ দোকানে বন্ধ। কেন বন্ধ তা আমার জানা নেই।এ বিষয়ে মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ডিকেন বলেন, আমাদের পার্টি অফিস ঘিরে রেখেছে পুলিশ। কোনো লোক যেতে দেওয়া হচ্ছে না। আশপাশের দোকান পাটও বন্ধ করে দেওয়া হয়েছে। এই অবস্থায় এখন পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালনের কোনো সুযোগ নাই।

বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দি বিষয়টি নিশ্চিত করে বলেন, সিটি নির্বাচনের বিধি-নিষেধের কারণে সকল ধরনের গণজমায়েত নিষিদ্ধ আছে। তাই বিএনপির পদযাত্রা কর্মসূচি নগরীতে করতে দেওয়া হবে না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ