1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

  • প্রকাশিত : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ২৪৮ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // ঢাকাসহ দেশের ১১ অঞ্চলের ওপর দিয়ে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে ছয়টি অঞ্চলের নদী বন্দরে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত আর ৫ অঞ্চলের নদী বন্দরে ১ নম্বর নৌ-সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার সকালে আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, ময়মনসিংহ ও নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত এ সতর্কতা সংকেত বহাল থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এদিকে আজ বুধবার সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘলা। সকাল সাড়ে নয়টার দিকে চারদিক অন্ধকার হয়ে আসে। ঘন কালো মেঘে ছেয়ে যায় আকাশ। শুরু হয় ঝোড়ো হাওয়া। এর সঙ্গী হয়ে আসে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ রাজধানীতে ২৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ বৃষ্টি চলতি মে মাসের মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সিলেটে, ১০০ মিলিমিটার। এবং গেল ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে, ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ