1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

মৃত্যুর পুর্ব পর্যন্ত মানুষের দুর্ভোগ লাঘবে নিরলস কাজ করে যাবো- কাউন্সিলর ফরিদ

  • প্রকাশিত : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ২৪৬ 0 সংবাদ টি পড়েছেন
 নিজস্ব প্রতিবেদকঃ  আসন্ন বরিশাল সিটি নির্বাচন। তফসিল অনুযায়ী ভোট অনুষ্ঠিত হবে আগামী ১২ জুন।সে লক্ষ্যে বিভিন্ন দল থেকে মনোনীত মেয়র প্রার্থীরা প্রচারণাসহ নানাবিধ নির্বাচনী কর্মকাণ্ডে বাস্তবায়নের দিকে অগ্রসর হচ্ছেন।
শুধু মেয়র প্রার্থীরাই নন, নগরীর ৩০ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরাও তোরজোড় করে গোছাচ্ছেন নির্বাচনী মাঠ। পৌছে যাচ্ছেন ভোটারদের দোড়গোড়ায়। নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী এখন পর্যন্ত ৯ জন মেয়র প্রার্থীসহ মনোনয়ন সংগ্রহ করেছেন ১৯৭ জন প্রার্থী। মেয়রের পাশাপাশি এবারে কাউন্সিলর প্রার্থীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।
ভোটারদের অধিকাংশের প্রত্যাশা নতুন নেতৃত্ব। তবে অধিকাংশ ওয়ার্ডেই ভরসা ও আস্থার প্রতিক হিসেবে পুনরায় বর্তমান কাউন্সিলরদেরই পাশে চাচ্ছেন তারা। এমনি নগরীর ২৯ নং ওয়ার্ডের ভোটারদের প্রত্যাশা প্রকাশ পেয়েছে। তারা বর্তমান কাউন্সিলরের ওপর আস্থা রেখেই পুনরায় জনপ্রতিনিধির চেয়ারে তাকেই বসাতে চাচ্ছেন। জানা যায়, ওয়ার্ডটির বর্তমান কাউন্সিলর মোঃ ফরিদ আহমেদ ।
বর্তমানে তিনি এই ওয়ার্ডের কাউন্সিলর পদে একজন মানবিক ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিতি লাভ করেছেন এবং ভোটারদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।জনসাধারণের সেবায় নিজেকে পুনরায় বিলিয়ে দিতে ওয়ার্ড থেকে এবারেও নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি। স্থানীয়রা জানান , বরিশাল নগরীর ২৯ নং ওয়ার্ডে একজন সফল জনপ্রতিনিধিত্ব হিসেবে দায়িত্ব পালন করছেন ফরিদ আহমেদ । তিনি ইতিবাচক কর্মকান্ডে প্রশংসা কুড়িয়েছেন সর্ব মহলে।
ওয়ার্ডবাসীর সুবিধা-অসুবিধায় তিনি সর্বদাই একধাপ এগিয়ে রয়েছেন । তিনি ওয়ার্ডের ইতিবাচক নানামুখী কর্মকান্ড বাস্তবায়ন ও মসজিদ মাদ্রাসায় উন্নয়নে সহযোগীতায় তার ভুমিকা ছিল লক্ষনীয়। ইতিবাচক মুল্যবোধের অধিকারী সম্পন্ন ব্যক্তিত্ব মোঃ ফরিদ আহমেদ জীবনের গুরুত্বপূর্ণ সময় মানুষকে সেবার মধ্য দিয়ে কাটিয়ে যাচ্ছেন।
তার নানাবিধ মানবিক কর্মকান্ডে ইতিমধ্যেই তিনি একজন মানবিক ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিতি লাভ করেছেন। ওয়ার্ডবাসীর ভাগ্যয়োন্ননে নিরলস কাজ করে গেছেন তিনি। তিনি সর্বদা দান-সদকার পাশাপাশি সমাজের গরীব দুঃখী অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দুর্ভোগ লাঘবের প্রচেস্টা অব্যাহত রেখেছেন। ইসলামের খেদমতেও বারংবারই একধাপ এগিয়ে তিনি। স্কুল, কলেজ থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে প্রায়সই নানাবিধ চাহিদা সাধ্যমত পূরণ করছেন তিনি। সমাজ সেবামুখী প্রত্যেক ইতিবাচক কর্মকান্ডে তাকে সক্রিয় অবস্থানেই দেখা যায়।
তিনি শুধু এই এলাকায়ই নয়, নিজের সর্বোচ্চ সাধ্যমত বিভিন্ন স্থানের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে প্রায়সময়ই প্রশংসা কুড়িয়ে চলেছেন। এছাড়া সর্বদা ওয়ার্ডবাসীর পাশে থেকে শুধু প্রশংসাই কুড়ান না বরংচ স্থানীয়দের মাঝে আস্থার প্রতিক হিসেছে মুল্যায়িত হন। সাংবাদিকদের সাথে আলাপকালে মোঃ ফরিদ আহমেদ জানান, জনগণের সুবিধা-অসুবিধায় সার্বক্ষনিক পাশে থাকার চেষ্টা করি। মানুষের কাঙ্খিত উন্নয়ন করতে পারিনি।
রাস্তা ঘাট অনুন্নত ও জলাবদ্ধতা যেন মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এগুলো নিরসন অতীব জরুরী। বরিশাল সিটি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী আমাদের আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত ভাই তিনি অত্যন্ত ভালো মনের মানুষ।
আমি আশা করি আগামী ১২ জুনের নির্বাচনে জনগণ তাকে ভালবাসার মধ্য দিয়ে নির্বাচিত করবেন।  পাশাপাশি আমিও জনগণের ভালবাসার মধ্য দিয়ে নির্বাচিত হতে পারলে ওয়ার্ডের এসব সমস্যা নিরসন করতে পারব। ওয়ার্ডকে একটি উন্নত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে পারব। মানুষের সেবায় নিয়োজিত রয়েছি।
জনগণের ভালবাসার মধ্য দিয়ে মৃত্যুর আগ মুহুর্ত মানুষের দুর্ভোগ লাঘবে নিরলস কাজ করে যাবো। মানুষের ভালবাসাকে শক্তিতে রুপান্তরিত করে পুনরায় নিজেকে জনসেবায় বিলিয়ে দিতে আশাবাদ ব্যক্ত ও  ওয়ার্ডকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখারও ঘোষণা দেন তিনি ।
তিনি আরও বলেন, জনগণের পাশে আগেও যেমন ছিলাম বর্তমানেও আছি আর মৃত্যুর পূর্ব পর্যন্ত তাদের সেবায় নিয়োজিত রাখতে চাই।জনগণ যোগ্য প্রার্থীকেই বাছাই করে নিবেন বলেও জানান তিনি।
Y

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ