1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

আগামী নির্বাচন ইতিহাসের বড় ঘটনা জন্ম দিতে পারে: জিএম কাদের

  • প্রকাশিত : বুধবার, ১০ মে, ২০২৩
  • ২২৫ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘দেশে সুশাসন দেব এই কথা বলে আমরা দেশের মানুষের সামনে যাচ্ছি। আমরা আমাদের নিজস্ব রাজনীতি নিয়ে সাধারণ মানুষের কাছে যাচ্ছি। নির্বাচনের সময় আমরা জনগণের প্রত্যাশা ও কি করলে জনগণের ভালো হবে সেইসব দিক বিবেচনা করেই নির্বাচনে সিদ্ধান্ত নেব।’

আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে জাতীয় পার্টি চেয়ারম্যান এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমরা যদি মনে করতে পারি, নিজেরাই এককভাবে নির্বাচন করতে পারব তাহলে আমরা তাই করব। তখন আমরা দেখব, কার সঙ্গে জনগণ বেশি উপকৃত হবে সেই দিকে আমরা লক্ষ্য রাখব। এ ব্যাপারে দলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।’

জিএম কাদের আরও বলেন, আগামী জাতীয় নির্বাচন ইতিহাসের বড় ঘটনা জন্ম দিতে পারে। সেটা খারাপের দিকেও যেতে পারে আবার ভালোর দিকেও যেতে পারে। আসলে দেশের রাজনীতিতে সমস্যা আছে, কিন্তু তার সমাধান দেখছি না।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা আশা করতে চাই আসন্ন সিটি নির্বাচনগুলো সুষ্ঠু হবে। ভোটাররা ভোট দিতে পারবেন। সেজন্য সরকার ও নির্বাচন কমিশন প্রয়োজনীয় উদ্যোগ নেবে।’

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ