1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

শেখ হাসিনার ভূয়সী প্রশংসা বিশ্ব নেতাদের

  • প্রকাশিত : রবিবার, ৭ মে, ২০২৩
  • ২৭৬ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি।

শনিবার (৬ মে) বিকেলে লন্ডনের ক্ল্যারিজ হোটেলে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি দেশটিতে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ প্রশংসা করেন।

পরে ব্রিফিংয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, বিএনপির আমলে ভুয়া ভোটের অভিযোগ ছিল। আগামী নির্বাচনে যাতে এ ধরনের কোনো ঘটনা না ঘটে তাই বর্তমান সরকার ছবিযুক্ত ভোটার তালিকা, স্বচ্ছ ব্যালট বাক্সের পাশাপাশি একটি স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করেছে। বৈঠকে এ বিষয়গুলো জানানো হয়েছে।

তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতেও প্রধানমন্ত্রী ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা হয়েছে। বাংলাদেশে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন জেমস ক্লেভারলি।

অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির বিষয়টি তুলে ধরেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে সম্পর্ক আরও জোরদারের কথা জানান তিনি।

এর পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ভুটানের রাজা ও রানি। এ সময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার প্রশংসা করে ভুটানের রাজা ও রানি বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ বিনিয়োগের নতুন ক্ষেত্র হয়ে ওঠেছে। বাংলাদেশের সঙ্গে ট্রানজিট সুবিধা বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিক বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে দেশটি।

ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ