1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

ভোলায় অগ্নিকাণ্ডে ১০ ব্যবসা প্রতিষ্ঠান ভষ্মিভূত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ৩০৭ 0 সংবাদ টি পড়েছেন
ভোলা প্রতিনিধি // ভোলা সদর উপজেলার ইলিশা জংশন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। বৃহস্পতিবার মধ্যরাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আড়াইটার দিকে জংশন বাজারের ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের বিপরীত পাশে ইউছুফ সরদারের টিভি-ফ্রীজের শো-রুম থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ততোক্ষণে বজারের আব্দুর রশিদের মেশিনারি পার্টসের দোকান, জামাল মুন্সির পার্টসের দোকান, জাহাঙ্গীর মেকারের পার্টসের দোকান, শহিদের ফাস্টফুডের দোকান, ইউছুফ সরদারের টিভি-ফ্রীজের দোকান, মো. আমির হোসেনের ওয়ার্কশপের দোকান, নওরেশ ডাক্তারের ওষুধের ফার্মেসী, নিজাম হাওলাদারের সুতার দোকান, রশিদের মেশিনারি মালামালের গোডাউন, কবিরের ফার্নিচারের দোকানসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এ অগ্নিকাণ্ডে দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবাসায়ীদের।

ভোলা সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সুমন জানান, রাত আড়াইটার দিকে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে ৮টি পুরোপুরি ও দুইটি আংশিকসহ মোট ১০টি দোকান পুড়ে গেছে। কিভাবে আগুনের সূত্রপাত ও কতো টাকার ক্ষতি হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ