1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

ছবি তোলা নিয়ে ৬ গ্রামের মধ্যে সংঘর্ষ, আহত ৩০

  • প্রকাশিত : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ২৫৩ 0 সংবাদ টি পড়েছেন
ফরিদপুর প্রতিনিধি // ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ছবি তোলাকে কেন্দ্র করে ৬ গ্রামের বাসিন্দাদের মধ্যে ২ ঘণ্টাব্যাপী সংঘর্ষ ঘটেছে। এতে ৬ গ্রামের অন্তত ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টায় শুরু হওয়া সংঘর্ষ রাত ৯টায় গিয়ে থামে।

উপজেলার আলগী ইউনিয়নের গুলপুনদী ও নাওরা, ছুলনা, শুয়াদী, চান্দ্রা, অপরপুর্টিসহ ৬ গ্রামের লোকজন দুই দলে বিভক্ত হয়ে এ সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষে আহত হয়েছেন – আছাদ ও আজিজুল, হেলাল, সাহাদাৎ, সবুজ, ফারুক, আলাউদ্দিন, হিরো, মনির মোল্লা, ফাইজুর, আক্কাস মাতুব্বরসহ ৩০ জন। আছাদ ও আজিজুলকে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এসব তথ্য নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়ারুল ইসলাম বলেন, ছবি তোলা নিয়ে যুবকদের মধ্যে কথা-কাটাকাটির পরে গ্রামবাসীর মধ্যে মারামারি হয়। সংবাদ পেয়ে এলাকায় পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করেছি। এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় এলাকার কয়েকজন যুবক ছুলনা বাজারে ছবি তুলছিলেন। এ নিয়ে যুবকদের মধ্যে গুলপুনদী গ্রামের বাবু বিশ্বাস, সুজন, আশরাফুল ও নাওরা এলাকার বাবু, রিফেলসহ কয়েকজন যুবকদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এ ঘটনার জেরে গুলপুনদী ও নাওরা, ছুলনা, শুয়াদী, চান্দ্রা, অপরপুর্টি গ্রামের লোকজন দুই দলে বিভক্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘণ্টা ব্যাপী চলা সংঘর্ষে অন্তত ৩০ জন লোক আহত হন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ