1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

এবার জনগণ জেগে উঠেছে: মির্জা ফখরুল

  • প্রকাশিত : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ২৫৪ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণ বোঝে, বিদেশিরা বোঝে এ সরকার ক্ষমতায় থাকতে কোন দিনই সুষ্ঠু নির্বাচন দেবে না। এবার জনগণ জেগে উঠেছে। বিশ্বাস করি, এবার জনগণ দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে এদেরকে পরাজিত করবে। দেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করবে।

শনিবার বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা ও দোয়া শেষে তিনি একথা বলেন।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নব-ঘোষিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটির নেতারা শ্রদ্ধা ও ফাতেহাপাঠ অনুষ্ঠানের আয়োজন করে।

ফখরুল বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে হরণ করে নেয়া হয়েছে। একটা দানবীয় সরকার, ফ্যাসিস্ট সরকার জনগণের অধিকার হরণ করে বেআইনিভাবে জোর করে ক্ষমতা দখল করে আছে।

বিএনপি নির্বাচনকে ভয় পায় তাই নির্বাচন করতে চায় না প্রধানমন্ত্রীর এমন মন্তব্যে মির্জা ফখরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ নির্বাচনে বিশ্বাস করে না। আওয়ামী লীগ গণতন্ত্রের বিশ্বাস করে না। বিশেষ করে এই সরকার অত্যন্ত সচেতনভাবে গণতন্ত্রকে ধ্বংস করে তাদের যে পুরাতন লক্ষ্য একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়।

সিটি নির্বাচনে বিএনপির অংশগ্রহণের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, আমরা স্থানীয় সরকার নির্বাচনে যাচ্ছি না। বিশেষ করে সিটি নির্বাচনে মেয়র বলেন বা কাউন্সিলর বলেন কোন পদেই আমাদের দল অংশগ্রহণ করবে না।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ