1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

সানি লিওনের আগমন নিয়ে যা বলল তথ্য মন্ত্রণালয়

  • প্রকাশিত : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ৩২০ 0 সংবাদ টি পড়েছেন
ডেক্স রিপোর্ট // তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, গানবাংলা টেলিভিশনের আমন্ত্রণে বাংলাদেশে এসেছেন বলিউড অভিনেত্রী সানি লিওন। তার দেশে আসার সঙ্গে মন্ত্রণালয়ের কোনো সম্পৃক্ততা নেই।

রোববার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সোলজার’ নামক চলচ্চিত্রে কাজের জন্য আমেরিকান অভিনেত্রী করনজিৎ কর ওয়েভারকে বাংলাদেশে কাজের পারমিট দেয়া হয়। যখন বুঝতে পারি- এ আমেরিকান অভিনেত্রী প্রকৃতপক্ষে সানি লিওন। সঠিক তথ্য গোপন করে ওয়ার্ক পারমিট নেয়ার বিষয়টি নজরে আসলে তার ওয়ার্ক পারমিট বাতিল করে কর্তৃপক্ষ। পরে সানি লিওন গানবাংলা টেলিভিশনের আমন্ত্রণে বাংলাদেশে এসেছেন। এই আগমনের সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কোনো সম্পৃক্ততা নেই।

শনিবার (১২ মার্চ) বিকেলে বাংলাদেশে আসেন বলিউডের জনপ্রিয় তারকা সানি লিওনি। তিনি গানবাংলার দুই কর্ণধার কৌশিক হোসেন তাপস ও ফারজান্না মুন্নী দম্পতির মেয়ের বিয়েতে অংশ নেন।

ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে, সানিসহ অন্যান্য শিল্পীরা বাংলাদেশে ভ্রমণ ভিসায় এসেছেন। কোনো নিষেধাজ্ঞা কিংবা ভিসায় কোনো সমস্যা না থাকায় তাদের বিমানবন্দরে আটকানো হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ