1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

অন্যের স্ত্রীকে নিয়ে হোটেলে রাত যাপনকালে কথিত সাংবাদিক আটক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ২৮৩ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // সাতক্ষীরার একটি আবাসিক হোটেলে অন্যের স্ত্রীকে ব্লাকমেইল করে অবৈধ মেলামেশায় সময় কালিগঞ্জের কথিত সাংবাদিক হাফিজকে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

বুধবার রাত সাড়ে ৯টায় সাতক্ষীরার বৈশাখী হোটেল থেকে এক নারীসহ তাকে থানায় আনা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ডিউটি অফিসার এসআই হাসান।

সদর থানার ওসির নাম আবু জিহাদ ফকরুল আলম খান বলেন- জিজ্ঞাসাবাদে ওই নারী জানান, তার স্বামীর সাথে ঝগড়া হলে কথিত সাংবাদিক হাফিজের কাছে পরামর্শ নিতে যান। তখন হাফিজ কৌশলে ওই নারীর ফোন থেকে কিছু ছবি সংগ্রহ করে। সেই ছবি নিয়ে প্রথমে তার স্বামীকে ব্লাকমেইল করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। পরে ওই নারীকে তার সাথে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করা হয়।

ওসি আরও জানান, কথিত সাংবাদিকের মোবাইলে ওই নারীর ব্লাকমেইল করার মত কিছু ছবি পাওয়া গেছে। তাতে বোঝা যাচ্ছে ওই নারীর বক্তব্য সত্য। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্রে জানা গেছে, বৈশাখী হোটেলে অন্যের স্ত্রীকে নিয়ে রাত যাপন করছে একজন এমন সংবাদে স্থানীয় জনতা পুলিশকে খবর দিলে আপত্তিকর অবস্থায় উভয়কে আটক করে পুলিশ। বর্তমানে তারা থানা হেফাজতে আছেন।

কথিত সাংবাদিক হাফিজ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের মশরকাটি গ্রামের মৃত এলাইবকস’র ছেলে। সে দুই সন্তানের জনক। বর্তমানে বাজারগ্রামে পরিবার নিয়ে বসবাস করেন।

কালিগঞ্জ উপজেলার মৎস্য আড়ৎ, আমের আড়ৎ, বালু ব্যাবসায়ীসহ বিভিন্ন স্থান থেকে চাঁদাবাজি করে থাকে বলে এসব ব্যবসায়ীদের অভিযোগ রয়েছে। তাছাড়া তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, চাঁদাবাজিসহ অসংখ্য অভিযোগ রয়েছে।

এর আগে কালিগঞ্জ উপজেলার ফুলতলা মোড়ে ভাড়া বাসায় এক মেয়ে নিয়ে রাত যাপনকালে এলাকাবাসী হাতেনাতে আটক করে বেঁধে রাখে। পরে এক আওয়ামী লীগ নেতার হস্তক্ষেপে সেই সময় মুক্তি পেয়েছিলেন বলে জানিয়েছে এলাকাবাসী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ