1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বাড়ি ফেরার পথে স্কুলছাত্রীকে ধর্ষণ

  • প্রকাশিত : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ২৭১ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছেন পুলিশ।

বুধবার (২৬ এপ্রিল) কোটালীপাড়া থানার ওসি মো. জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (২৫ এপ্রিল) রাতে উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন, ডুমরিয়া গ্রামের মহেন্দ্র ভাবুকের ছেলে মিথুন ভাবুক (২৬) ও শচীন পাণ্ডের ছেলে সত্য পাণ্ড (২৪)। তারা এলাকায় বখাটে যুবক হিসেবে পরিচিত।

জানা গেছে, মঙ্গলবার রাত ৯টায় ভুক্তভোগী স্কুলছাত্রী পাশের বাড়ির একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিল। এ সময় আগে থেকেই ওঁত পেতে থাকা মিথুন ও সত্য পাণ্ডে ভুক্তভোগীর মুখে ওড়না পেঁচিয়ে একটি মাছের ঘেরের পাড়ে নিয়ে ধর্ষণ করে।

এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে ফেলে রেখে বখাটেরা পালিয়ে যায়। এরপর ভুক্তভোগী বাড়ি ফিরে এসে এ ঘটনা তার মা-বাবাকে জানায়।

ভুক্তভোগীর বাবা জানান, আমি এ ঘটনায় মামলা করেছি। আসামিদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। কোটালীপাড়া থানার ওসি মো. জিল্লুর রহমান জানান, ভুক্তভোগীর বাবা এ ঘটনায় মামলা দায়ের করেছেন। ভুক্তভোগী ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ