1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

মার্কেট পাহারায় থাকবে আওয়ামী লীগের নেতাকর্মীরা

  • প্রকাশিত : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ২৯৮ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // আওয়ামী লীগ নেতাকর্মীরা দেশের মার্কেটগুলোতে পাহারায় থাকবে এ কথা উল্লেখ করে দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে অপতৎপরতা আবারও শুরু হয়েছে। মার্কেটে কি আগুন লেগেছে, নাকি লাগানো হয়েছে—সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, প্রতিদিনই কোথাও না কোথাও আগুন লাগছে। আগুন লেগেছে নাকি আগুন লাগানো হয়েছে, এটা তদন্ত করা হচ্ছে। কারণ, বিএনপির ইতিহাসে অগ্নিকাণ্ডের ঘটনা রয়েছে। তারা আন্দোলনে ব্যর্থ হয়ে আগুন নিয়ে খেলছে কিনা সেটাই এখন দেখার বিষয়।

বুধবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদকের সঙ্গে সম্পাদকমণ্ডলী ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকের যৌথ সভায় তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, কারও ফরমায়েশে বাংলাদেশের গণতন্ত্র চলবে না। বিদেশিদের কাছে নালিশ করেই বিএনপি থেমে থাকেনি, তারা ইউরোপীয় ইউনিয়ন কিংবা জাতিসঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করেছে। যে দেশে নিজেদের কোনো মানবাধিকার নেই তারা অন্যদেশকে কীভাবে পরামর্শ দেবে।

কাদের বলেন, ইইউ, মার্কিন রাষ্ট্রদূতসহ সবাইকে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি জানানো হয়েছে। নির্বাচন হবে সংবিধান মাফিক, পরিচালনা করবে স্বাধীন নির্বাচন কমিশন। সরকার এখানে কোনো হস্তক্ষেপ করবে না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ