1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

ঝালকাঠি/ গ্রিল কেটে ব্যাংকে চুরির চেষ্টা, আটক দুই

  • প্রকাশিত : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ২৭২ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // ঝালকাঠির নলছিটিতে গ্রিল কেটে ব্যাংকে চুরির চেষ্টার সময় দুইজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দপদপিয়া জিরোপয়েন্ট এলাকায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় চুরির চেষ্টাকালে তাদের আটক করে পুলিশে দেয় এলাকাবাসী।

আটকরা হলেন- মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ী উপজেলার দুলিয়াতা এলাকার মৃত দীন মোহাম্মদের ছেলে মো. ইউসুফ (৪৮) ও নারায়ণগঞ্জ জেলার মাধবপাশা এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে মোহাম্মদ আলী (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে দপদপিয়ার জিরোপয়েন্ট এলাকায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় বাথরুমের গ্রিল কেটে প্রবেশ করার চেষ্টা করেন অভিযুক্তরা।

এসময় এজেন্ট ব্যাংকিং শাখার স্বত্বাধিকারী মো. সহিদ খান সিসি ক্যামেরার মাধ্যমে দেখতে পেয়ে তাদের আটক করেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আতাউর রহমান বলেন, দুইজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেবো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ