1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

মুরগি বোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত ১

  • প্রকাশিত : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ২২১ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন থেকে একটি মুরগি বোঝাই পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ডুবে যায়। শনিবার (১৫ এপ্রিল) সকাল ৬টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগরের কেয়টখালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এতে পিকআপ ভ্যানে থাকা মুরগি ব্যবসায়ী ওমর শেখ (৩০) নিহত হন। তার বাড়ি শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের মাশুরগাও গ্রামে। শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেন ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে মাওয়াগামী মুরগি বোঝাই পিকআপ ভ্যানটি এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে ডুবে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে মুরগি ব্যবসায়ী ওমর শেখকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কত্যর্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, গাড়িটি উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ