1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

ঈদযাত্রায় শৃঙ্খলার সংকট হলেই যানজট হবে: সেতুমন্ত্রী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ২৫১ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // ঈদযাত্রায় শৃঙ্খলার সংকট হলেই যানজট হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার ময়মনসিংহের কেওয়াটখালি সেতু নির্মাণ প্রকল্পের পরামর্শক সেবা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ঈদযাত্রা কতটা সহনীয় হবে জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, সবাইকে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। দিস ইজ অ্যা চ্যালেঞ্জ। এটা আমাদের জন্য চ্যালেঞ্জিং। নির্ধারিত সময়ের আগে আমাদের অনেক কাজ হয়ে গেছে। কাঁচপুর সেকেন্ড ব্রিজ, মেঘনা, গোমতি নির্ধারিত সময়ের আগে হয়ে গেছে। বাংলাদেশের প্রকল্প থেকে ১১০০ কোটি টাকা সাশ্রয় হয়েছে। সেনাবাহিনীর আরও কয়েকটি প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের আগে হয়েছে। ঈদ অবশ্যই একটি চ্যালেঞ্জ, এটি হয়ে যায় রাস্তার জন্য। রাস্তা এখন সমতল থেকে সীমান্ত পর্যন্ত ছড়িয়ে গেছে সারা বাংলাদেশে। এত রোড নেটওয়ার্ক, এখানে আমাদের দেশে কখনো এত বিস্তৃত হয়নি।

ওবায়দুল কাদের বলেন, অনেক রোড হয়েছে, ব্রিজ হয়েছে, একদিনে একশ রাস্তাও আমরা উদ্বোধন করেছি। রাস্তায় কোনো সংকট নেই, রাস্তা যানজটের কারণ হবে না। যানজটের কারণ হবে ডিসিপ্লিন। শৃঙ্খলার সংকট হলেই যানজট হবে। আমি একটু জটলা দেখলে রং সাইডে যাবো, তাহলে যানজট হবে। এ ধরনের অবস্থা হয়। অনেক সময় ফিটনেসবিহীন গাড়ি চালাচ্ছে, চলতে চলতে গাড়ি রাস্তায় থেমে গেছে। সেটি সরাতে সরাতে ১৫ মিনিট লাগলে কতবড় যানজট হবে সেটি তো বোঝাই যায়। আমি নিজে প্রত্যক্ষদর্শী। আমি বারবার ভিজিট করেছি। আমি মানুষের কষ্ট দেখেছি। রাত দুইটাতেও দুর্ভোগ আমরা দেখেছি। অন্যান্যবার আমাদের একটা প্রবলেম ছিল গাজীপুর। এবার গাজীপুর একেবারেই দুর্ভোগশূন্য হবে মনে করি না, তবে সেখানে অন্যবারের তুলনায় এবার দুর্ভোগ সহনীয় পর্যায়ে থাকবে।

তিনি বলেন, উত্তরবঙ্গের রাস্তাগুলোর নির্মাণ কাজ প্রসঙ্গে আমি সচিব সাহেবকে বলেছি, রাস্তার কাজের জন্য বঙ্গবন্ধু সেতু এরিয়াতে দুর্ভোগ হবে। তাই ঈদের আগে পরে সেখানে কাজ বন্ধ রাখতে বলেছি। তবে ঈদযাত্রা আমাদের জন্য চ্যালেঞ্জ। এটি সবাই মিলে যৌথভাবে সমাধান করতে পারবো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ