1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

মামুনুলের বিরুদ্ধে ফের সাক্ষী হাজির করতে পারেনি রাষ্ট্রপক্ষ

  • প্রকাশিত : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ৩০৯ 0 সংবাদ টি পড়েছেন
অনলাইন ডেস্ক // হেফাজতের সাবেক নেতা মামুনুল হকের বিরুদ্ধে হওয়া নাশকতার মামলায় সাক্ষ্যগ্রহণ পিছিয়েছেন আদালত। তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে তৃতীয় দফায়ও সাক্ষী হাজির করতে ব্যর্থ হলে আজ রবিবার (১৩ মার্চ) আদালত সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ আগামী ১৭ মে ধার্য করেন। 

ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১৪ এর বিচারক ফাতিমা ইমরোজ ক্ষণিকার আদালত রবিবার সাক্ষ্যগ্রহণের দিন পিছিয়ে নতুন দিন ধার্য করে এ আদেশ দেন।

 

আসামিপক্ষের আইনজীবী মুহাম্মদ আব্দুর রহিম এ তথ্য নিশ্চিত করেন। 

রাষ্ট্রপক্ষে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর দেলোয়ার হোসেন বলেন, আমরা সাক্ষীদের নোটিশ পাঠিয়েছি, কিন্তু কোনো সাক্ষী হাজির হননি। 

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৪ জানুয়ারি মিরপুর মডেল থানাধীন ৩৫২/২ মধ্যে পীরেরবাগ, মিজান জেনারেল স্টোরের সামনে ৬০ ফুট পাকা রাস্তার ওপর বিএনপি ও জামায়াত নেতা-কর্মীদের পূর্বপরিকল্পনায় দেশে নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে লাঠিসোঁটা ও ইট-পাটকেল নিক্ষেপ ও গাড়ি ভাঙচুরের মাধ্যমে অগ্নিসংযোগের চেষ্টা করে ব্যাপক ক্ষতিসাধন করে। এই ঘটনায় মিরপুর মডেল থানার এএসআই খন্দকার রাজিব আহমেদ বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় মামলাটি দায়ের করেন। 

মামলার এজাহারে মওলানা মামুনুল হক, বিএনপি নেতা নাঈম চৌধুরী, ইউসুফ মিয়া, মাহাবুব আলমসহ আরও অজ্ঞাত করে ৪১ জনের নাম উল্লেখ করা হয়। 

২০১৫ সালের ৩১ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই মো. রফিকুল ইসলাম মাওলানা মামুনুল হকসহ ৬৫ জনকে আসামি করে চার্জশিট দাখিল করেন। চার্জশিটভুক্ত ৪০ নম্বর আসামি হচ্ছেন মামুনুল হক। 

চার্জশিট দাখিলের পর মামলাটি বিচারের জন্য এই আদালতে আসে। এরপর ২০১৭ সালের ২৮ নভেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। তবে এ পর্যন্ত কোনো সাক্ষ্যগ্রহণ হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ