1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

প্রথম আলো ও বিএনপি একে অপরের পরিপূরক: ওবায়দুল কাদের

  • প্রকাশিত : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ২৫৯ 0 সংবাদ টি পড়েছেন
অনলাইন ডেস্ক // আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রথম আলো ও বিএনপি একে অপরের পরিপূরক।

তিনি বলেন, ‘স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের অর্জন নিয়ে প্রশ্ন তোলা সাধারণ কোনো ভুল নয়, বরং এটি ফৌজদারি অপরাধ। প্রথম আলো ও বিএনপি একে অপরের পরিপূরক হয়ে কাজ করে, তাদের টার্গেট আগামী নির্বাচন।’

আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথসভায় সেতুমন্ত্রী এসব কথা বলেন।

প্রথম আলো দেশে নৈরাজ্যের চেষ্টায় অপসাংবাদিকতা করেছে জানিয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন, ‘ভুল তথ্য দিয়ে সংবাদ পরিবেশনার দায় পত্রিকাটির সম্পাদক কোনোভাবেই এড়াতে পারেন না। অথচ ক্ষমা না চেয়ে চরম ঔদ্ধত্য দেখিয়েছে পত্রিকাটি। তরুণ প্রজন্মকে উসকানি দেওয়ার অপচেষ্টা করে যাচ্ছে।’

ওবায়দুল কাদের অভিযোগ করে বলেন, ‘জনপ্রিয় সরকারকে হেও করার জন্য, বিশ্ব দরবারে বাংলাদেশকে ছোট করার জন্য, সরকারকে জনবিচ্ছিন্ন করার চেষ্টা করছে প্রথম আলো। কিন্তু দেশের মানুষ তা সফল হতে দেবে না। কেউই আইনের ঊর্ধ্বে নন।

শুক্রবার বিএনপির ইফতার মাহফিলে গণমাধ্যমকর্মীদের ওপর হামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘মিরপুরে ইফতারের আমন্ত্রণ জানিয়ে গণমাধ্যমকর্মীদের বেধড়ক পিটিয়েছে বিএনপি। নিজেরা মারামারি করে, আওয়ামী লীগের ওপর দোষ চাপিয়েছে। গণমাধ্যমের সঙ্গে আওয়ামী লীগের কোনো শত্রুতা নেই, কিন্তু প্রথম আলো আমাদের শত্রু ভাবে।’

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি নির্বাচনে আসবে না, হতেও দেবে না। কিন্তু স্পষ্ট করে বলে দিতে চাই, নির্বাচন ভণ্ডুল করতে আসলে আওয়ামী লীগ প্রস্তুত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ