1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

গাজীপুরে বহুতল ভবনের দেয়াল ধ্বসে শিশুর মৃত্যু

  • প্রকাশিত : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ২২৯ 0 সংবাদ টি পড়েছেন
গাজীপুর প্রতিনিধি // গাজীপুরের কোনাবাড়িতে নির্মাণাধীন ভবনের দেয়াল ধ্বসে মুশফিক (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে একটা দিকে জরুন এলাকায় রিপন গ্রুপের নির্মাণাধীন ৫ তলা ভবনের তৃতীয় তলার দেয়াল ধ্বসে পড়ে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছে। আহতরা হলেন, রুবেল (৩৫) মোছা. মুক্তা (১৫), মোঃ জাহিদুল ইসলাম (২৮) এবং শহীদুল ইসলাম (২২) সহ অজ্ঞাতনামা কয়েকজন।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, গতকাল বৃহস্পতিবার রাত ১২ টা ৪৫ মিনিটের দিকে কোনাবাড়ি জরুন মো. ফারুক আহমেদের নির্মানাধীন ৫তলা ভবনের তৃতীয় তলার পূর্ব পাশের ১৫ ফিট উঁচু ওয়াল বৃষ্টির সময় হঠাৎ পাশের বাড়ির মোহাম্মদ বাচ্চু খানের টিনশেড বাড়ির উপর ধ্বসে পড়ে। এতে ১৮টি রুমের ক্ষয়ক্ষতি হয়। এতে গুরুতর আহত হয় অনেকেই। ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে শহীদ তাজউদ্দীন আহমদ হাসপাতালে পাঠানো হয়।

গাজীপুর ডিবিএল মিনি ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. মিরাজুল ইসলাম বলেন, ভবন ধ্বসের খবর পেয়ে ডিবিএল ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যায়। এ ঘটনায় কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ভবন ধ্বসে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে এবং ওই শিশুর মায়ের অবস্থাও আশঙ্কাজনক। তিনিও হাসপাতালে ভর্তি আছেন।

কোনাবাড়ি থানার উপ-পরিদর্শক (এস আই) মো. শাখাওয়াত ইমতিয়াজ জানান, দেয়াল ধ্বসের ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ