1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

মেহেন্দিগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শ্বশুর-জামাতার মৃত্যু

  • প্রকাশিত : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ২৩৮ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। সোমবার ভোর রাতে উপজেলার গজারিয়া নদীতে এ ঘটনা ঘটে।

মেহেন্দিগঞ্জের কালীগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মজিবর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন- উপজেলার চর এককরিয়া ইউনিয়নের চরলতা গ্রামের মৃত ইছাহাক বিশ্বাসের ছেলে শহীদ বিশ্বাস (৬৯) এবং তার জামাতা মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের বাজিদ খাঁ গ্রামের শহীদ বেপারীর ছেলে রাসেল বেপারী (৩২)।

চর এককরিয়া ইউনিয়নের গ্রামপুলিশ রফিক দফাদার বলেন, তারাবিহর নামাজ আদায় করে ডিঙ্গি নৌকায় শ্বশুর ও জামাতা গজারিয়া নদীতে মাছ শিকার করতে যান। রাতের কোনো এক সময় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়।

“ভোর রাতের দিকে নৌকায় শহীদ বিশ্বাসের ঝলসানো লাশ পায় জেলেরা। আর সকালে জেলেদের জালে আটকা পড়ে রাসেলের লাশ।“

নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মজিবর রহমান বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় দুজনের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ