1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

‘সরকারের উদাসীনতার কারণে দ্রব্যমূল্য বাড়ছে’

  • প্রকাশিত : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ৩১৩ 0 সংবাদ টি পড়েছেন
ডেক্স রিপোর্ট // বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের উদাসীনতার কারণে দ্রব্যমূল্য বাড়ছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিএনপিই যদি কাজ করে, তবে অবৈধ সরকারের দ্রুত পদত্যাগ করা উচিত।

রোববার (১৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁওয়ে পৈতৃক বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।  এসময় উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, জেলা বিএনপির কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম শরিফসহ দলের নেতাকর্মীরা।

তিনি বলেন, সারাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আওয়ামী লীগ নেতারা হাস্যকর মন্তব্য করে জনগণকে বিভ্রান্ত করছেন। এই সরকারের জনগণের প্রতি কোন দায়বদ্ধতা নেই

তিনি আরও বলেন, সরকার জনগণের দ্বারা নির্বাচিত নয় সেজন্য যা খুশি তাই বলে। তারা উদ্ধত আচরণ করে, জনগণের সাথে মশকরা করে। আজকে তাদের চরম ব্যর্থতা, এই ব্যর্থতার দায়ভার নিয়ে সরকারকে পদত্যাগ করা উচিত। নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নতুন নির্বাচন কমিশন দিয়ে নির্বাচন করানো উচিত বলে আমি মনে করি।

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, আজ ভিন্নমত যারা পোষন করে, জনগণের পক্ষে যারা কথা বলছেন তাদেরকে পর্যন্ত কথা বলতে দেওয়া হচ্ছে না। সংবাদকর্মীরা যেন কথা বলতে না পারে, লিখতে না পারে সেজন্য অনেকগুলো আইন তৈরি করা হয়েছে। এর মধ্যে বর্তমানে যে ডিজিটাল সিকিউরিটি আইন আছে সেটাতে ৬০০ এর বেশি সংবাদকর্মীর বিরুদ্ধে মামলা রয়েছে। বর্তমান নতুন নীতিমালায় সরকার নিয়ন্ত্রণ করবে আপনার আমার কথা। আমাদের সংবিধানকে লঙ্ঘন করা হচ্ছে, জনগণের মানবাধিকারকে লঙ্ঘন করা হচ্ছে। আমরা অবিলম্বে এই নীতিমালাকে বাতিল করতে বলেছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ