1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

মেহজাবীনকে দেখে চমকে উঠলেন নিশো!

  • প্রকাশিত : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ২৩৪ 0 সংবাদ টি পড়েছেন
বিনোদন প্রতিবেদক // মুনিরের বিয়ে ঠিক হয়েছে। তার বাবা চান যত দ্রুত সম্ভব বিয়েটা সেরে ফেলতে। কারণ সময়টা ভালো নয়। পাকিস্তানের শোষণে অতিষ্ঠ হয়ে বাঙালি শেষ পর্যন্ত স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে। চারদিকে যুদ্ধের খবর। জোয়ান ছেলেরা সব মুক্তিবাহিনীতে যোগ দিচ্ছে। মুনিরের বাবার একটাই ছেলে। তিনি চান ছেলেকে যে কোনো উপায়ে আটকাতে।

উঠতি বয়সী ছেলে, বিয়ে দিলে ঠিক বউয়ের আঁচলে বাঁধা পড়ে যাবে। এই ভাবনা থেকেই পাশের গ্রামেরই সমান সমান ঘরের এক গেরস্থের মেয়ের সঙ্গে সম্বন্ধ পাকা করে দিন তারিখ ঠিক করে এসেছেন তিনি। মেয়ে শিক্ষিত, কলেজে পড়ে। দু’দিন পরই বিয়ে। যোগাড়যন্ত্র শেষ পর্যায়ে।

মুনির মেয়ের ছবি দেখেছে। ভারি মিষ্টি দেখতে। এমনিতে বিয়েতে তার তেমন আপত্তিও ছিল না। কিন্তু এই সময়টাতে বিয়ে, সে কিছুতেই মেনে নিতে পারছে না। সারাদেশ স্বাধীনতার জন্য যুদ্ধ করছে, প্রাণ দিচ্ছে মানুষ। আর সে কিনা শিক্ষিত একটা ছেলে হয়ে- এসময় বিয়ে করে বউয়ের সঙ্গে খুনসুটি করবে! আবার বদরাগী বাবাকে মুখের ওপর না করার সাহসও নেই তার। বিয়ের আগের রাতে মুনির মনস্থির করল, সে যুদ্ধে যাবে। বাবা-মার অনুমতি পাওয়ার প্রশ্নই ওঠে না। সুতরাং একটা চিঠি লিখে রাতের আঁধারেই পালাবে সে।

এদিকে, মুক্তিবাহিনীতে যোগ দেওয়া ছেলেদের নৌকায় করে বর্ডার পার করে দেয় নরেন মাঝি। অবশেষে নদীর ঘাটে পৌঁছায় মুনির। নৌকায় উঠে সে টের পায় তাতে আরেকটি মানুষ আগে থেকে উঠে বসে আছে। আপাদমস্তক ঢাকা। নৌকায় তারা দু’জন ছাড়া আর কেউ নেই। একটা সময় মুখ ঢেকে বসে থাকা মানুষটি ঘুরে বসে। তাকে দেখে চমকে ওঠে মুনির। সে আর কেউ নয় সালেহা!

এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে স্বাধীনতা দিবসের বিশেষ নাটক ‘অসমাপ্ত’। সারওয়ার রেজা জিমির রচনায় এটি নির্মাণ করেছেন তুহিন হোসেন। নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। ‘অসমাপ্ত’ নাটকটি প্রচার হবে আগামীকাল রোববার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে আরটিভি’র পর্দায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ