1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

সাদা পোশাকে তুলে নিয়ে যুবককে গুলি করে হত্যার অভিযোগ

  • প্রকাশিত : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ২৪৮ 0 সংবাদ টি পড়েছেন
নারায়ণগঞ্জ প্রতিনিধি // নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের এক যুবককে সাদা পোশাকে তুলে নিয়ে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে সাদিপুর ইউনিয়নের বারগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম সেলিম মিয়া (৩৫)। তার মরদেহটি এখন সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

নিহতের পরিবারের দাবি, সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তাকে তুলে নিয়েছিল। পরে স্থানীয়রা এলাকার এক রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সোনারগাঁ থানা পুলিশ এ বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি। থানার উপপরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ জানান, মরদেহটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। এর বাইরে তারা কিছু জানেন না। র‌্যাবের সংবাদ সম্মেলন থেকে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ