1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

নিজঘর থেকে দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার

  • প্রকাশিত : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৩৯০ 0 সংবাদ টি পড়েছেন
ডেক্স রিপোর্ট // বরগুনায় এক দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের জোয়ার করুনা গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান।

নিহতরা হলেন জোয়ার করুনা এলাকার মনির হাওলাদারের ছেলে মো. আসলাম (২১) ও একই এলাকার হিরু হাওলাদারের মেয়ে তামান্না আক্তার (১৯)।

স্থানীয়রা জানায়, একবছর আগে প্রেমের সম্পর্কের এক পর্যায়ে পরিবারে অমতে বিয়ে করেন আসলাম-তামান্না। বিষয়টি এখন পর্যন্ত পরিবার মেনে নেয়নি। আসলাম তার বাড়িতেই আলাদাভাবে স্ত্রী তামান্নাকে নিয়ে থাকতেন। স্বামী-স্ত্রী বেকার থাকায় তারা অনেক ঋণগ্রস্তও হয়ে পড়েছিলেন।

ঋণের টাকা ফেরত দিতে না পেরে হতাশায় নিজ ঘরে এক দড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে স্থানীয়দের ধারণা।

অন্যদিকে নিহত তামান্নার বাবা হিরু হাওলাদারের দাবি তাদের হত্যা করা হয়েছে। তিনি বলেন, মেয়ে ও জামাইডারে মাইন্না নেলে এতো কিছু হইত না। ওগো মাইরা ফেলা হইছে। আমি সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে বলে জানান বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সর্কেল) মেহেদী হাসান। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হবে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ