1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদীতে, যান চলাচল বন্ধ

  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ১৯৫ 0 সংবাদ টি পড়েছেন
খাগড়াছড়ি প্রতিনিধি // খাগড়াছড়িতে ব্রিজ ভেঙে পাথরবোঝাই ট্রাক নদীতে পড়ে গেছে। এতে সাজেক-দীঘিনালা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। সাজেক ফেরত পর্যটকরাও দুর্ভোগে পড়েছেন।

জানা গেছে, প্রায় ২৭ টন পাথরবোঝাই ড্রাম ট্রাক দীঘিনালার মাইনি ব্রিজটি অতিক্রম করছিল। এ সময় ট্রাকসহ ব্রিজ ধসে পড়ে নদীতে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পর প্রায় অর্ধ শতাধিক যান দুই পাড়ে আটকা পড়ে।

দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক বশীর আহমদ রাজু জানান, মাইনি ব্রিজ ভেঙে গেলেও বিকল্প হিসেবে থানা বাজার দিয়ে ছোট আকারের পিকআপ ও চান্দের গাড়ি পাড় হতে পারবে।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ সময় তিনি জানান, শেষে দ্রুততম সময়ের মধ্যে সেতুটি মেরামত করে যান চলাচলের জন্য অনুরোধ করেছেন। এছাড়া সাজেক ফেরত পর্যটকদের গাড়িবহর থানা বাজারের ফুট ব্রিজ দিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ