1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

সায়েন্সল্যাবে বিস্ফোরণে তিনজনের মৃত্যু, আহত অর্ধশত

  • প্রকাশিত : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ২৩৭ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকার মিরপুর রোডের একটি ভবনে বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় তিনজন নিহত ও অর্ধশত লোক আহত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। বিস্ফোরণে ধসে পড়েছে দেয়াল। ঘটনাস্থলে বোম ডিসপোজাল ইউনিট গেছে।

রোববার সকাল পৌনে ১১টার দিকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন। তবে সিলিন্ডার নাকি এসির বিস্ফোরণ, তা জানা যায়নি।

আহত ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢমেক) হাসপাতালে আটজনকে ভর্তি করা হয়। আর দগ্ধ হওয়া ছয়জনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার এস এম আইউব হোসেন। তিনি বলেন, সায়েন্সল্যাবে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ছয়জন এখানে এসেছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

তাদের অনেকের অবস্থা গুরুতর বলে জানা গেছে। এরই মধ্যে বেলা সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলেও জানানো হয়।

এদিকে, এখন পর্যন্ত নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। তবে একজন সিএনজিচালিত অটোরিকশার চালক বলে তাৎক্ষণিকভাবে জানা গেছে।

ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন আরও জানান, তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ